rongginnbd
Sunday, November 26, 2017
সোহেল তানভীরকে আনলো সিলেট সিক্সার্স
রঙিন ডেস্ক : সিলেটে বিপিএল’র উদ্বোধনী বা প্রথম পর্বে টানা তিন জয়ের পর টানা ৫ ম্যাচে জয়ের মুখ দেখেনি সিলেট সিক্সার্স। একসময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি এখন পয়েন্ট টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে।জয়ের খরা কাটাতে প্রাণান্ত চেস্টা চালাচ্ছে সিলেট।
জয়ের ধারায় ফিরতে দলে নতুন নতুন অস্ত্র সংযোজন করছেসিলেট সিক্সার্স। এবার তারা উড়িয়ে এনেছে পাকিস্তানি ফাস্ট বোলার সোহেল তানভীরকে।
আজ রবিবার সকাল থেকেই সিলেট দলের সাথে এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলনে দেখা যায় এই পেসারকে।মাঠে পৌঁছে দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন।
এর আগে দলটি মেন্টর হিসেবে উড়িয়ে এনেছিল সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াকার ইউনুসকে। ধারণা করা হচ্ছে, তিনিই সোহেলকে দলে ভিড়িয়েছেন।
এখন পর্যন্ত সিলেটে ৮ ম্যাচ খেলে তিন জয় ও পাঁচ পরাজয় নিয়ে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment