rongginnbd
Sunday, November 26, 2017
টিভি বিজ্ঞাপনে অপরূপা মডেল শিশির
রঙিন ডেস্ক
: অপরূপা সুন্দরী মডেল হিসেবে টিভি বিজ্ঞাপনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।৫০ সেকেন্ডের এই বিজ্ঞাপনটি গত শুক্রবার অনলাইনে মুক্তি পেয়েছে। বর্তমানে টেলিভিশনেও এর প্রচার শুরু হয়েছে। নতুন বিজ্ঞাপনে তাকে দেখা যাচ্ছে এক অপরূপা সুন্দরী মডেল হিসেবে।বিজ্ঞাপনটি একটি সাবানের।
জানা যায়, এর আগে সাকিব আল হাসানের সঙ্গে দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেও, এবারই প্রথম এককভাবে কোনো বিজ্ঞাপনে কাজ করলেন শিশির।
কুমারিকা সাবানের এ বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। এর আগে সাকিব ও শিশিরকে নিয়ে আরও দুটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি।
জানা যায়, বৃষ্টির কারণে গাজীপুরের একটি রিসোর্টের সুইমিং পুলে এর সেট সাজানো হয়। ভিএফএক্স প্রযুক্তির মাধ্যমে ধারণকৃত এ বিজ্ঞাপনের দায়িত্বে ছিল আফটার স্টুডিও ও স্কেচ প্রোডাকশন। এর পোস্ট প্রোডাকশন করা হয়েছে ভারতে। এর নেপথ্য গানটি করেছেন মিকু প্যাটেলের রোশনি সাহা। চিত্রগ্রহণ করেছেন নেহাল কোরাইশি, শিল্প নির্দেশনায় ছিলেন রিফাত আল হাসান রাজু।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment