Saturday, November 11, 2017

নিন্দার পাত্র রণবীর সিং!

রঙিন ডেস্ক : বরাবরই খোশমেজাজে থাকেন বলিউড অভিনেতা রণবীর সিং। কিন্তু এবার নিজের এই ‘বেফিকরে’ মেজাজের খেসারত দিতে হল তাকে। আজ সকালে একটি টুইটার পোস্ট দিয়েই নেটদুনিয়ার বাসিন্দাদের নিন্দার পাত্র হলেন অভিনেতা। কী এমন লিখেছিলেন পোস্টিতে রণবীর?
ফিল্মফেয়ার ম্যাগাজিনের জন্য তোলা একটি ছবি নিজের টুইটার প্রোফাইলে শেয়ার করেছিলেন অভিনেতা। তাতে অবশ্য কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে ছবির ক্যাপশনে। যেখানে তিনি লিখেছেন ‘লুজিং মাই রিলিজিয়ন’। অর্থাৎ নিজের ধর্ম হারাচ্ছি।
রণবীরের এই ক্যাপশনেই আপত্তি তুলেছেন নেটদুনিয়ার বাসিন্দারা। কেউ বলেছেন, ‘পদ্মাবতী’ নিয়ে যখন চারদিকে এত বিতর্ক, তখন ছবির এমন ক্যাপশন নায়কের দেওয়া উচিত ছিল না। কেউ আবার ব্যঙ্গ করে বলেছেন, এতদিন আলাউদ্দিন খিলজির মতো চরিত্র হয়ে থাকলে তো ধর্ম, মনুষত্ব দুইই ভুলে যাওয়া স্বাভাবাকি। তবে ঘরে ফিরে আসার দরজা সবসময় খোলা থাকে। রণবীরকে মনোবিদ কী বলছেন, সে প্রশ্নও করেছে নেটিজনরা।

No comments:

Post a Comment