রঙিন ডেস্ক : শুটিং শুরু হলো ‘রেস’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয়
সিনেমা ‘রেস-থ্রি’র। প্রথমবারের মতো ‘রেস’ ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হতে
চলেছেন সালমান খান। এ নিয়ে ভক্তদের উত্তেজনার শেষ নেই।‘ভাইজান’-এর বিপরীতে
দেখা যাবে জ্যাকুলিন ফার্নান্দেজকে। ‘রেস-থ্রি’তে সালমানের আবির্ভাবে বদলে
দেবে এ ছবির এতদিনের চেহারা- এমনটাই ধারণা করছেন সবাই।
সম্প্রতি টুইটারে ‘রেস-থ্রি’র মহরতের ছবি
প্রকাশ করেছেন সালমান নিজেই। ছবিতে সালমান-জ্যাকুলিনের পাশাপাশি দেখা গেছে
ডেইজি শাহ, ববি দেওল সহ আরো অনেককে।


No comments:
Post a Comment