rongginnbd
Thursday, November 30, 2017
বিয়ের আগেই চোপড়াদের বাংলোয় নার্গিস!
রঙিন ডেস্ক :
বলিউডের দুই অভিনয়শিল্পী উদয় চোপড়ার ও নার্গিস ফাখরির ব্রেক আপ নিয়ে অনেক খবরই হয়েছে। সবকিছুকে ছাপিয়ে এবার নাকি তারা গাটছড়া বাঁধতে যাচ্ছেন। তবে সেটা তো পুরোনো খবর। নতুন খবর হলো বিয়ের আগেই উদয়ের বাংলোয় থাকতে শুরু করেছেন নার্গিস!
জানা গেছে, চোপড়াদের জুহুর যে বাংলোয় উদয় চোপড়া ও তার মা পামেলা চোপড়া থাকেন, সেখানেই নাকি ব্যাগপত্র নিয়ে থাকতে শুরু করেছেন নার্গিস। এমনকী, নিউ ইয়র্কে তার একটি স্থায়ী ঠিকানা থাকলেও, সেখানে আপাতত যাওয়া বন্ধও করে দিয়েছেন অভিনেত্রী।
সর্বশেষ ২০১৬ সালে এমন সংবাদের শিরোনামে আলোচনায় এসেছিলেন এ জুটি। আর সর্বশেষ ২০১৭ সালের শেষের দিকে এই ঘটনা নিয়ে আবারো একসঙ্গে নামে সংবাদের শিরোনামে এলেন তারা।
টাইমস ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বলিউডে ২০১৬ সালে কান পাতলেই শোনা যাচ্ছিল, উদয় চোপড়ার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই নার্গিস ফাখরির। এমনকী, চোপড়া ম্যানসনের ছোট ছেলের সঙ্গে ব্রেক আপের পর মুম্বাই ছেড়ে নিউ ইয়র্কেও চলে যান নার্গিস। পরে অবশ্য ফিরেও আসেন। কিন্তু, বিষয়টি নিয়ে কখনো নার্গিস-উদয়কে মুখ খুলতে দেখা যায়নি। বছরের শেষে আবারো আলোচনায় এলেন তারা।
প্রতিবেদনে বলা হয়, সবকিছু মিটিয়ে আবারো একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এ জুটি। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামী বছরের শুরুতেই তারা বিয়ের পিঁড়িত বসবেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment