Saturday, December 2, 2017

শিঘ্রই কী বিয়ের পিঁড়িতে শ্রুতি?

রঙিন ডেস্ক : নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই মিডিয়ার নজর থেকে আড়ালে রাখতে পছন্দ করেন বিখ্যাত অভিনেতা কমল হাসানের মেয়ে বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। কানাঘুষা কিংবা কোনো জল্পনাকে সেভাবে পাত্তা দেন না তিনি। তবে গুঞ্জন রটেছে মাইকেল করসেল নামের এক ব্রিটিশ যুবকের সঙ্গে তার প্রেম চলছে। আর অনেক শিঘ্রই বিয়ের পিঁড়িতেও বসতে চাইছেন শ্রুতি।
শোনা যাচ্ছে, শ্রুতি-মাইকেল নাকি তাদের সম্পর্ক আরেক ধাপ এগিয়ে নিতে চাইছেন। বিয়ের পরিকল্পনা করছেন তারা। কিছুদিন আগে প্রেমিককে বাবা কমল হাসানের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন শ্রুতি। মাইকেলের সঙ্গে কমল হাসানের সাক্ষাতের একটি ছবিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শ্রুতি তার মা সারিকার সঙ্গেও মাইকেলের সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। এরপর থেকেই তাদের বিয়ের গুঞ্জন শুরু হয়।

No comments:

Post a Comment