rongginnbd
Sunday, December 3, 2017
ইন্টারভিউ বোর্ডে গুছিয়ে উপস্থাপন
রঙিন ডেস্ক :
কর্মজীবন শুরু করার আগে তার প্রস্তুতি কেমন হওয়া দরকার তা অনেকেরই অজানা। প্রতিযোগিতার এই বাজারে নিজেকে টিকিয়ে রাখতে চ্যালেঞ্জ নিতে হয়। এই মুহূর্তে যারা নতুন চাকরির কথা ভাবছেন, জেনে নিন কিভাবে নিজেকে গুছিয়ে উপস্থাপন করবেন ইন্টারভিউ বোর্ডে।
পোশাক
চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ভাইবা বোর্ডের সম্মুখীন হওয়া। তার জন্য বেশি প্রয়োজন আপনার বাহ্যিক প্রকাশ ঠিক করা। যেন প্রথম দেখাতেই আপনি ভাইবা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। এক্ষেত্রে আপনার পথ চলাটা অনেক সহজ হবে। এর জন্য আপনার ড্রেসকোড হতে হবে মানানসই। কেননা আপনার পোশাক আপনার রুচির পরিচয় বহন করে।
চাকরির ইন্টাভিউয়ের সময় কেমন পোশাক পরলে তা আপনাকে সৃজনশীলভাবে উপস্থাপন করবে সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ এবং মতামত নিয়ে আমাদের আজকের আয়োজন। বিশেষজ্ঞদের মতে, এমন পোষাক পড়ুন যা পেশাগতভাবে উপযুক্ত, এবং যে চাকরির জন্য আপিন আবেদন করছেন তার সাথে মানানসই।
ওএসএল লাকজারি কালেকশন প্রাইভেট লিমিটেডের ব্যবসায়িক প্রধান স্যালেশ গ্রোভার, আল্বার্টো টোরেসি এর পরিচালক কর্নেলিয়ান ও ইশান সত্যদেব চাকরির ইন্টারভিউয়ের জন্য কেমন পোশাক পছন্দের তালিকায় রাখা উচিত তা নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন। যেমন-
১) প্রচলিত পোশাক:
চাকরির ইন্টাভিউয়ের সময় উজ্জ্বল রঙের পোশাকগুলো এড়িয়ে চলতে পারেন। কেননা উজ্জ্বল রঙের পোশাক অনেক ক্ষেত্রে আপনার সাদামাঠা ভাবকে মলিন করে দিতে পারে। তাই পছন্দের তালিকায় রাখুন মৌলিক রঙ যেমন-কালো, সাদা, ধূসর, নেভি ব্লু কিংবা বাদামী রঙ।
২) আগাম প্রস্তুতি নিন:
অন্তত একদিন আগে চিন্তা করুন আপনি কি পড়তে চান। সবচেয়ে ভালো হয় আপনি যদি সেটি ইস্ত্রি করে রাখেন। এটি আপনার ব্যক্তিত্বকে দৃঢ় করবে।
৩) ফুল হাতার শার্ট:
হালকা রঙের ফুল হাতা শার্টের সাথে গাঢ় রঙের কোনো কোর্ট বা ব্লেজার পড়তে পারেন। ইন্টারভিউ বোর্ডের জন্য এটি সবচেয়ে ভালো পছন্দ হতে পারে।
৪) বুদ্ধিমত্তার সাথে জুতা পছন্দ করুন:
জামার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো জুতা পছন্দ করা। আপনার পায়ের জুতা আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। এক্ষেত্রে কালো বা ক্লাসিক টোনের স্যু পড়তে পারেন। এটি আপনাকে আত্মবিশ্বাসী করবে।
৫) রঙের সমন্বয় করা:
রঙের সমন্বয় করা একটি নতুন প্রচলন। সুতরাং, স্যু পছন্দের তালিকায় এমন কিছু রাখুন যা আপনার বেল্টের সাথে মিলে যায়।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment