rongginnbd
Friday, January 19, 2018
হাতুরুর কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি মর্যাদার
রঙিন ডেস্ক : এক গুরুর দুই শিষ্যদের লড়াই আজ। এই গুরু হলেন চন্ডিকা হাতুরুসিংহে। তিনি এক সময় ছিলেন টাইগারদের গুরু হয়ে, এখন শ্রীলঙ্কার ক্রিকেটারদের গুরু। ফলে আজকের বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটিতে পেয়েছে বাড়তি উত্তেজনা ও চ্যালেঞ্জ।
ম্যাচটি নিয়ে সবার মুখেই প্রশ্ন কে জিতবে ত্রিদেশীয় সিরিজের আজকের মর্যাদার লড়াইয়ে। স্বাগতিক বাংলাদেশ নাকি সফরকারি শ্রীলঙ্কা? মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর বারোটায়। সরাসরি সম্প্রচার করবে গাজি টিভি, স্টার সিলেক্ট-২ চ্যানেল। ম্যাচটি থাকছে দুই দলের জন্যই চ্যালেঞ্জের।
ম্যাচটিতে বাংলাদেশ শিবিরে যেমন চ্যালেঞ্জ থাকছে তেমনি চ্যালেঞ্জ থাকছে শ্রীলঙ্কা দলের সামনেও। কারণ চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নেয়ার পর লঙ্কানদের প্রথম ম্যাচ হতে যাচ্ছে এটি। তাছাড়া প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হারা দলটি বাংলাদেশের বিপক্ষে জিততে মরিয়া থাকবে।
এ ম্যাচে অপরিবর্তীত একাদশ নিয়েই নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে জিতে জয়ের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ। প্রথম ম্যাচে গত ১৫ জানুয়ারি আরেক সফরকারি দল জিম্বাবুয়েকে হারিয়েছিলো মাশরাফির দল।
অপরদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে হেরেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তাই বাংলাদেশের বিপক্ষে জয় পেতে মরিয়া থাকবে অ্যাঞ্জেলো ম্যাথিউজের দল। তবে শ্রীলঙ্কা দলের জন্য থাকছে একটি সমস্যা। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ আবার হ্যামস্ট্রিং সমস্যার সাথে লড়াই করছেন।
এদিকে এ ম্যাচে টাইগার ওপেনার তামিম ইকবালের সামনে রয়েছে দারুণ এক মাইলফলকের হাতছানি। কারণ, আর মাত্র সাত রান করলেই টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম।
বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম(উইকেট রক্ষক), নাসির হোসেন, সাব্বির হোসেন, মাশরাফি বিন মোর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment