rongginnbd
Thursday, January 4, 2018
১২ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব এজতেমা
রঙিন ডেস্ক:
আগামী ১২ জানুয়ারি ঢাকার অদূরে টঙ্গির তুরাগ নদীর তিরে শুরু হচ্ছে বিশ্ব তাবলীগ জামাতের সর্ব বৃহৎ সমাবেশ বিশ্ব ইজতেমা। প্রথম পর্বের এই ইজতেমা চলবে তিনদিন ব্যাপী।
ভারতের দিল্লিভিত্তিক তাবলীগ জামাতের ঢাকাস্থ কর্মকর্তারা জানিয়েছেন ১৪ জানুয়ারি প্রথম পর্বের আখেরি মোনাজাতের শেষ হলে চারদিন বিরতির পর ১৯ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি।
বিশ্ব এজতেমার আয়োজক সংস্থা তাবলীগ জামাত এবং প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে এজতেমাস্থলের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তাবলীগ জামাতের তরফে জানান হয়েছে বিশ্বের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার তাবলীগ জামাত অনুসারী এবছরের বিশ্ব এজতেমায় অংশ নেবেন। তাঁদের থাকার জন্য এজতেমাস্থলে আলাদা জায়গা করা হয়েছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment