Friday, January 19, 2018

তিন ম্যাচ পর রিয়ালের জয়

বিরতির পর ম্যাচের ৬৬তম মিনিটে স্বাগতিকদের একটি বিপজ্জনক ফ্রি-কিক মার্কোস লরেন্তের মাথা ছুঁইয়ে ক্রসবারে লাগলে বেঁচে যায় রিয়াল। এর পরের মিনিটে দানি সেবাইয়োসকে বসিয়ে লুকা মদ্রিচকে নামান কোচ। আর ৭৩তম মিনিটে লরেন্তেকে বসিয়ে  ইসকোকে নামানো হয়। তারপরও কাঙ্খিত গোলের দেখা পেতে কষ্ট করতে হয়েছিল তাদের। তবে ম্যাচের ৮৯তম মিনিটে রিয়াল সমর্থকদের উচ্ছ্বাস উপহার দেন অ্যাসেনসিও। বাঁ-দিক থেকে তিও এরনদেঁজের ক্রসে দারুণ ভলিতে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে খেলা শেষ করে রিয়াল।


No comments:

Post a Comment