Tuesday, January 2, 2018

‘বাত্তি গুল মিটার চালু’তে শ্রদ্ধা

রঙিন ডেস্ক: পদ্মাবতী’র পর খুব শিগগির নতুন সিনেমার কাজ শুরু করবেন বলিউডেন জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর। ক্রিআরজে’র ব্যানারে ‘বাত্তি গুল মিটার চালু’ সিনেমায় প্রধান পুরুষ চরিত্রে দেখা যাবে তাকে। প্রথম দিকে ছবির নারী চরিত্রে ক্যাটরিনা কাইফের অভিনয় করার কথা থাকলেও সম্প্রতি ক্রিআরজে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে ছবিতে ক্যাটরিনা থাকছেন না। এই ছবিতে এখন শ্রদ্ধার থাকার সম্ভাবনা আছে।
সম্প্রতি বাহুবলি খ্যাত প্রভাষের সাথে “সাহো” সিনেমার শ্যুটিং শেষ করে তিনি এখন সাইনা নেহওয়ালের বায়োপিক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যদি কাজের সময় ঠিক থাকে ও শ্রদ্ধার কোনো ব্যস্ততা না থাকে তাহলে শ্রদ্ধা ‘বাত্তি গুল মিটার চালু’তে থাকবেন বলে আাশা করা হচ্ছে। এই সিনেমা থেকে ক্যাটরিনার সরে যাওয়ার কারণ হিসেবে ক্যাট জানান- তার হাতে সময় নেই।
শ্রদ্ধা এই ছবিতে কাজ করতে রাজি হলে পর্দায় বেশ ভালো জুটি হিসেবে আবির্ভূত হবেন শহিদ-শ্রদ্ধা। এর আগে তারা জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ‘হায়দার’ ছবিতে। ওই ছবিতে এই জুটিকে বেশ স্বত:স্ফুর্তভাবেই গ্রহণ করেছেন দর্শক। দর্শক তাদের একসাথে আরো কিছু কাজের আশা করেছিলো। সুতরাং বলা যায় শ্রদ্ধা রাজি হলেই দর্শকদরে দাবিও পূরণ হবে।

No comments:

Post a Comment