Tuesday, January 30, 2018

গীতিকার কাজী আজিজ আহমেদ আর নেই

জানা যায়, শক্তিমান এই ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরেই ভুগছিলেন নানা শারীরিক জটিলতায়। বেশ কিছুদিন আগে বড় মেয়ের শেরপুরের বাড়িতে বেড়াতে যান বর্ষিয়ান এই চলচ্চিত্র ব্যক্তিত্ব। সেখানে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। তার মরদেহ ঢাকায় আনা হচ্ছে। ঢাকায় নামাজে জানাজা শেষে জুরাইনে পারিবারিক কবরস্থানে কাজী আজীজকে দাফন করা হবে।
‘চোখ যে মনের কথা বলে’, ‘এ আঁধার কখনো যাবে না মুছে’ – ইত্যাদি গানের জন্য বিখ্যাত হলেও তিনি ‘খান আতা’র ‘অনেক দিনের চেনা’ এর সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করে পরবর্তীতে কাহিনীকার, সংলাপকার, চিত্রনাট্যকার এবং চিত্রপরিচালনা করেছেন। উলঝান, যে আগুনে পুড়ি, ক খ গ ঘ ঙ, এরাও মানুষ, ওরা ১১ জন, সংগ্রাম, গুনাই বিবি, অনন্ত প্রেম, বাজিমাত ইত্যাদি সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছিলেন তিনি।


No comments:

Post a Comment