rongginnbd
Friday, January 26, 2018
লইট্টা মাছের শুটকি ভুনা
রঙিন ডেস্ক:
শুটকি খেতে কম বেশি সবাই পছন্দ করেন। অবশ্য কয়েকটি এলাকার মানুষ শুটকি একেবারেই খায় না। তারা ব্যাতিত সবাই শুটকি ভর্তা বা ভুনা ভীষণ পছন্দ করে। তবে সবচেয়ে মজার খাবার হলো লইট্টা শুটকি ভুনা। অনেকেই আবার এটা সঠিকভাবে রান্না করতে জানেন না। তাদের জন্য আজ রইলো লইট্টা শুটকি ভুনা রেসিপি।
যা যা লাগবে:
লইট্টা শুটকি দেড় কাপ (ছোট ছোট টুকরা করা)
পেঁয়াজকুচি ১ কাপ
রসুনকুচি আস্ত ৪টি
কাঁচামরিচ ফালি ৬,৭টি
হলুদগুঁড়া ১ চা-চামচ
মরিচ ও ধনেগুঁড়া দেড় চা-চামচ করে
জিরাগুঁড়া আধা চা-চামচ
আদাবাটা ১ চা-চামচ
আস্ত জিরা ১ চা-চামচ
তেজপাতা ১টি
কাঁচামরিচ ৫,৬টি
তেল ১/৪ কাপ
লবণ স্বাদ মতো
যেভাবে রান্না করবেন:
লইট্টা শুটকি শুকনা তাওয়ায় টেলে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে বেশ ভালো করে ধুয়ে নিন। বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুতে হবে যেন শুটকিতে কোনো বালি না থাকে।
এবার একটি প্যানে তেল গরম করে জিরা ও তেজপাতা ফোঁড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ, রসুনকুচি ও কাঁচামরিচ ফালি দিন। কিছুক্ষণ পেঁয়াজ-রসুন ভেজে অল্প পানি দিয়ে গুঁড়া ও বাটামসলা কষিয়ে নিন। এরপর শুটকি দিয়ে আবার ভালো মতো কষিয়ে অল্প পানি দিন। পানি কিছুটা কমে আসলে বাকি পেঁয়াজ-রসুন দিয়ে মিশিয়ে নিন।
তেল মসলার উপরে উঠে আসলে ফালি করা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে ফেলুন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment