Friday, March 16, 2018

প্রেমে ছাড়াছাড়ি হলে তার প্রভাব পড়তে পারে শরীরে

রঙিন ডেস্ক : বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, প্রেমে পড়লে তার গভীর প্রভাব পড়তে পারে মস্তিষ্কে। মস্তিষ্কের সামনের অংশ, অর্থাৎ ফ্রন্টাল কর্টেক্স কাজ করা বন্ধ করে দিতে পারে। বিচার-বিবেচনার ভূমিকা পালন করে ফ্রন্টাল কর্টেক্স। তাই প্রেমে অন্ধ হয়ে যায় মানুষ। শুধু তাই নয়, বিজ্ঞানীরা এটাও প্রমাণ করেছেন, প্রেমে ছাড়াছাড়ি হলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে শরীরে।
তারপর ব্রেকআপ হলে কান্নাকাটি করার কারণে চোখ ফুলে যেতে পারে। খুব অল্পদিনের মধ্যে হার্ট অ্যাটাকের শিকার হতে পারেন। বুকে ব্যথা শুরু হতে পারে। স্ট্রেস হরমোনের অতিরিক্ত নিঃসরণই এর মূল কারণ। হৃদস্পন্দন বেড়ে যেতে পারে ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হতে পারে। যাঁদের হৃদয় দুর্বল, তাঁরা এই যন্ত্রণা নাও সহ্য করতে পারেন। হার্ট অ্যাটাক তাঁদেরই বেশি হয়। হাঁটাচলা করতে কষ্ট হতে পারে। চলনশক্তি বরাবরের মতো নষ্টও হয়ে যেতে পারে। ওজন বাড়তে পারে। ত্বকের জেল্লা চলে যেতে পারে। এধরনের নানাবিধ সমস্যা হতে পারে প্রেমে বিচ্ছেদ হলে। অনেকসময় মানুষ মানসিকভাবে অসুস্থও হয়ে যেতে পারে।
তা হলে কী করলে নিজের মনকে শক্ত রেখে, শরীরকে সুস্থ রাখা যায়?
মনে রাখবেন, আপনার মানসিক যন্ত্রণা আপনার শরীরকে দুর্বল করে দিচ্ছে। শোক থেকে বেরিয়ে আসুন। এরজন্য নিজের মনকে শক্ত করতে হবে আপনাকে। মেনে নিতে হবে বাস্তবকে। আপনি হাজার চেষ্টা করলেও অপরদিকের মানুষটির মতামত পরিবর্তন করতে পারবেন না। আর সেটা চেষ্টা করাও উচিত নয়। প্রত্যাখ্যানের পর পিছনে পড়ে থাকলে, সেই ব্যক্তি আপনাকে গায়েপড়া মনে করতে পারে। এতে আপনার সম্মান কমবে।
কী করে নিজেকে মানাবেন ?
জানবেন, এই সময় কেউ যদি আপনার মনশক্ত করতে পারে, তা আপনি নিজে। প্রেমিকের প্রতি দুর্বলতা থাকা অপরাধ নয়। তাকে ভালোবাসাও অপরাধ নয়। কিন্তু যে যাওয়ার, সে তো যাবেই। যতদিনের সম্পর্কই হোক না কেন। মনে করুন, ওই ক’টা দিনের জন্যই সে আপনার জীবনে এসেছিল। যাওয়ার সময় চলে গেছে। ভালো স্মৃতিটুকু থাক। যাওয়ার সময় নিশ্চয় কিছু শিখিয়ে দিয়ে গেছে আপনাকে। পারলে সেই শিক্ষাটা মনে রাখতে চেষ্টা করুন। যাতে পরিবর্তী জীবনে একই ভুল না করে বসেন।
কয়েকটা দিন বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটান। এই সময় একা থাকবেন না। একাকিত্ব বড় ভয়ানক জিনিস। কিছুদিনের জন্য বেড়াতে যেতে পারেন। কাছের বন্ধুর সঙ্গে খোলা মনে আলোচনা করতে পারেন। নতুন নতুন বন্ধু বানাতে পারেন। গান শুনতে পারেন, শপিং করতে পারেন, বই পড়তে পারেন, রান্না করতে পারেন, যা ভালো লাগে তাই করতে পারেন। নিয়মিত এক্সারসাইজ করুন। শরীর চাঙ্গা হবে। নিজের একটা মেকওভার করুন। পুরোনো আমিটাকে পালটে ফেলুন। নতুন হেয়ার স্টাইল করতে পারেন। কাজের মধ্যে আরও বেশি ডুবিয়ে নিন নিজেকে। লেখাপড়া করুন। জ্ঞানের পরিধি বিস্তার করুন।
যদি মনে করেন, প্রেমিকের কষ্ট নেই। সে ভালো আছে। তা হলে আপনিও ভালো থাকুন। যার আপনার জন্য বিন্দুমাত্র কষ্ট নেই, শুধু-শুধু তার জন্য ভেবে চোখের জল ফেলবেন কেন? আপনি কীসের কম। যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চেষ্টা করুন তাকে। নতুন করে শুরু করুন সবকিছু। পুরোনো জীবনকে বলুন বাই বাই। মন ভালো করুন। দেখবেন, একদিন এমন কেউ আপনার হাত ধরবে, যার ভালোবাসা আপনার সবকিছু ভুলিয়ে দেবে।

No comments:

Post a Comment