rongginnbd
Saturday, April 21, 2018
নৈশভোজে রাণীর সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
রঙিন ডেস্ক : কমনওয়েলথ নেতাদের সম্মানে লন্ডনের বাকিংহাম প্যালেসে রাণী দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে দেওয়া রাজকীয় নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লন্ডনের স্থানীয় সময় ১৯ এপ্রিল, বৃহস্পতিবার রাতে শেখ হাসিনা বাকিংহাম প্যালেসে রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানান।
ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী একই স্থানে প্রিন্স চার্লসের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী কমনওয়েলথ দেশগুলোর অন্যান্য সরকার প্রধান ও নেতাদের সঙ্গে রানির দেওয়া নৈশভোজে অংশ নেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অনেকই যোগ দেন সেই আয়োজনে। তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রানি এলিজাবেথ, সিংহাসনের উত্তরসূরি প্রিন্স চার্লস এবং রাজপরিবারের অন্য সদস্যরা।
২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে ৫৩টি কমনওয়েলথ দেশের সরকার প্রধান এবং অন্যান্য নেতারা যোগ দেন।
সূত্র : ইউএনবি
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment