Wednesday, April 18, 2018

ফেসবুক, টুইটারে ক্ষতি বেশি কিশোরীদের

রঙিন ডেস্ক : এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন মানুষ হাতে গোনা। কিশোর-কিশোরী থেকে শুরু করে বয়স্করা প্রত্যেকেই নিজের নিজের ব্যস্ততা থেকে খানিকটা খোলা বাতাস পাওয়ার জন্য আর নিজের মনের ভাবনা গোটা পৃথিবীর সঙ্গে ভাগ করতেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। তবে এটা কি জানেন যে, কিশোরীদের জন্য এই সোশ্যাল মিডিয়া কতটা ক্ষতিকর? কিশোরীদের স্বাস্থ্যের জন্য তা খুবই ক্ষতিকর।
কিশোর-কিশোরীরাও মনের আনন্দে ব্যবহার করে যাচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম। আপনার বাড়ির টিন এজ সন্তানও নিশ্চয়ই মেতে রয়েছে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে? ছবি হোক কিংবা মনের কথা, সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়া চাই-ই চাই। আজ দুপুরে কে কী খেল, রাতে কার সঙ্গে ঝগড়া হলো, কে কোন গ্রুপে জয়েন করল, নিজের কথা যেমন না জানালে আমাদের খাবার হজম হয় না। তেমনই ভার্চুয়াল বন্ধুদের হাঁড়ির খবর না জানলেও দিনটা যেন কাটতেই চায় না।
ইউনিভার্সিটি অফ এক্সেসের গবেষকরা সম্প্রতি একটি তথ্য প্রকাশ করেছেন। যাতে তাঁরা জানাচ্ছেন, কিশোর এবং কিশোরী উভয়ই সোশ্যাল মিডিয়া ব্যবহার করলেও ১০ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের স্বাস্থ্যের জন্য তা খুবই ক্ষতিকর। তাঁরা জানাচ্ছেন, কিশোরদের তুলনায় এই বয়সী কিশোরীরা দিনে ১ ঘণ্টারও বেশি সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সেখানে এই বয়সের কিশোররা গেম খেলায় বেশি সময় দেয়।


No comments:

Post a Comment