rongginnbd
Saturday, April 21, 2018
অবশেষে সুখবরটি জানালেন শাহিদ
রঙিন ডেস্ক:
২০১৬ সালের ২৬ আগস্ট বলিউড অভিনেতা শাহিদ কাপুর ও মীরা রাজপুত দম্পতির ঘর আলো করে জন্ম নেয় প্রথম কন্যা সন্তান মিশা। অল্প সময়েই সকলের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মিশা।
এদিকে শোনা যাচ্ছে দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন বলিউডের কিউটেস্টবয় শাহিদ। দিন কয়েক ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল দ্বিতীয় সন্তানের জন্যে পরিকল্পনা করছেন বলিউডের এই দম্পতি। তারপরই জানা যায় ফের মা হতে চলেছেন মীরা।
তবে সেসময় শাহিদ-মিরা দম্পতির পক্ষ থেকে এই খবর সম্পর্কে কিছু জানানো হয়নি। কিন্তু সুখবরটা বেশিদিন গোপন রাখলেন না শাহিদ। মেয়ে মিশার একটি ছবি শেয়ার করে স্ত্রী মীরার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চত করেন এই অভিনেতা।
মিশার এই ছবি দিয়ে সুখবরটি সকলকে জানালেন শাহিদ। ছবি- সংগৃহীত
এদিকে সম্প্রতি মুম্বাইয়ের এক জনপ্রিয় ক্যাফের বাইরে দেখা যায় শাহিদের স্ত্রী মীরা রাজপুতকে। সেসময় মীরার সঙ্গে ছিলেন তার এক বান্ধবী। নীল পালাজোয় মীরার মুখে প্রেগন্যান্সি গ্লো লক্ষ্য করা যায়। এছাড়া মীরার বেবি বাম্পও দেখা যায়। আর এরপরই শাহিদের বাবা হওয়ার খবরে হাওয়া লাগে।
উল্লেখ্য, ২০১৫ সালের ৭ জুলাই দিল্লির মেয়ে মিরা রাজপুতকে বিয়ে করেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। বছর ঘুরতেই তাদের ঘর আলোকিত করে আসে প্রথম সন্তান। এবার অপেক্ষা আরেক নতুন অতিথির। সূত্র: এবিপি আনন্দ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment