বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): আজ বৃষ রাশির জাতক
জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। মানসিক অস্থিরতা ও দাম্পত্য কলহের শিকার হবেন।
খুদ্র ও মাঝারি ব্যবসায় কোনো প্রকার আর্থিক সঙ্কট দেখা দিতে পারে। অংশিদারী
কাজ কর্মে ঝামেলা হবে। বিকালের পরে সময় কিছুটা প্রতিকূল হয়ে উঠবে। বকেয়া
টাকার জন্য পাওনাদারের কথা শুনতে হতে পারে। কারো মৃত্যু সংবাদে হতাশ হয়ে
পড়বেন। ব্যাংক ঋণ সংক্রান্ত কোন চিঠি পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মিথুন রাশির জাতক
জাতিকাদের আজ একটু সতর্ক হয়ে চলতে হবে। কাজ কর্মে অস্থিরতা দেখা দিতে পারে।
গোপন শত্রুতার কারনে রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন হতে পারেন। কর্মস্থলে
সহকর্মী বা অধিনস্ত কর্মচারির দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিকালের দিকে
সময় ভালো হয়ে উঠবে। ব্যবসায়ীদের অর্থলাভের যোগ রয়েছে। দম্পতিদের দিনটি ভালো
বলা যায়।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কর্কট রাশির জাতক
জাতিকার শিল্পী ও সাহিত্যিকদের দিনটি চমৎকার যাবে। প্রিয়জনের সান্নিধ্য
আপনাকে আনন্দ দেবে। আজ প্রিয়তমার সাথে বহুদূরে কোথাও বেড়াতে যেতে পারেন।
সন্তানের সাথে আজ শিশুপার্ক বা কোনো মেলায় অংশ নিতে পারেন। গবেষণামূলক কাজে
সফল হবেন। ইঞ্জিনিয়ার ও ইন্টেরিয়র ডিজাইনারদের দিনটি ভালো যাবে। বিকালের
পরে শরীর স্বাস্থ্য হটাৎ খারাপ হবার আশঙ্কা দেখা যায়। গোপন শত্রুতা বৃদ্ধি
পাবে।
সিংহ রাশি (২১ জুলাই – ২১ আগষ্ট): আজ মায়ের শরীর
স্বাস্থ্য ভালো যাবে না। জমি ভূমি ও আবাসন সংক্রান্ত কোনো আলোচনায় আশানুরুপ
লাভবান হবেন না। যানবাহনের বেচাকেনা করতে পারেন।মানসিক অশান্তি দেখা দেবে।
বিকালের পরে প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বুঝাবুঝি দেখা দেবে। সন্তানের
কোন বিষয় নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। শিক্ষকদের দিনের শেষে ধনলাভের যোগ
প্রবল।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): আজ পত্রিকার
প্রকাশক ও সাংবাদিকরা খুবই ব্যস্ত থাকবেন। বিদেশ থেকে কোনো ভালো যোগাযোগ
হতে পারে। ছোট ভাই বোনের সাথে কোনো স্থানে বেড়াতে যাওয়ার সম্ভাবনা দেখা
যায়। ঠিকাদারী কাজের যোগ বলবান। প্রতিবেশীর সাহায্য পাবেন। বিকালে আপনার
ভাগ্য উন্নতির যোগ রয়েছে। পারিবারিক অবস্থার উন্নতি হবে। কোনো প্রত্যাশিত
কাজে সফল হবেন। যানবাহন ক্রয় বিক্রয় শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজ তুলা
রাশির জাতক জাতিকার আর্থিক পরিকল্পণাগুলো সফল হতে পারে। ব্যবসায়ীক যোগাযোগ
বৃদ্ধি পাবে। খুচরা ও পাইকারী ব্যবসার জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সঞ্চয়ের
সুযোগ পেয়ে যেতে পারেন। বিকাল সাড়ে পাঁচটার পর বৈদেশীক কাজ কর্ম শুভ। ছোট
ভাই বোনের বিবাহ সংক্রান্ত কথাবার্তায় অগ্রগতি হবে। সাংবাদিক ও প্রকাশকদের
বিকালের পরে ভালো সুযোগ আসবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০নভেম্বর ): বৃশ্চিক
রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। চন্দ্রর শনির প্রভাবে মানসিক
অস্থিরতা বৃদ্ধি পাবে। শনির প্রভাবে মাঝে মধ্যে মনের মাঝে অহেতুক অশনী
সংকেত দেখা দিতে পারে। আজ মায়েদের দিনটি উদ্বেগ উৎকন্ঠার। বিকালের পরে
খুচরা ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায় হতে পারে। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়
কিছু আয়ের যোগ দেখা যায়।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): বিদেশে যাওয়ার
ভিসা প্রসেসিং দীর্ঘ সূত্রীতা দেখা দিতে পারে। পারিবারিক ও সাংসারিক ব্যয়
বৃদ্ধি পাবে। বৈদেশিক বাণিজ্যে আশানুরুপ আয় হওয়ার সম্ভাবনা নেই। আজ
ট্রান্সপোর্ট এজেন্ট ও ট্রাভেল এজেন্টদের সময় ভালো যাবে। বিকালের পরে সময়
অনুকূল হয়ে উঠবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অসুস্থদের আরোগ্য লাভের
যোগ রয়েছে।
মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারী): সকাল থেকেই সময়
অনুকূল থাকবে। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয় হবার সম্ভাবনা। বকেয়া সরকারী
বিলের টাকা পেতে পারেন। বাড়ীতে বড় বোনের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হবে।
প্রভাবশালী বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। বিকালে কোথাও বেড়াতে যেতে
পারেন। ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীদের বিকালের পরে সময় অনুকূল। রোমান্সে
বাধা বিপত্তি।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্রুয়ারী): আজ
রাজনৈতিক নেতাকর্মীদের দিনটি সফলতার। বেসরকারী চাকরীজীবীরা অফিশিয়াল কাজে
কোন গুরুত্বপূর্ণ মিটিং এ অংশ নিতে পারেন। ক্ষমতাসীন রাজনৈতিক নেতার সাথে
বন্ধুত্য হতে পারে। বিকালে বকেয়া কিছু টাকা আদায় করতে পারবেন। আজ কোন
বন্ধুর বাসায় বেড়াতে যেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ): ধর্মীয় ও আধ্যাত্মীক কাজ কর্ম শুভ। বাড়ীতে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। উচ্চ শিক্ষা সংক্রান্ত কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রার যোগ বলবান। বিকালের পরে কোন কর্ম লাভের সু সংবাদ আসতে পারে। পিতার কাছ থেকে কোনো উপহার পেতে পারেন। আপনার সম্মান বৃদ্ধি পাবে।

No comments:
Post a Comment