rongginnbd
Tuesday, October 24, 2017
জাতি যখন ব্যথিত তারা তখন ক্যাসিনোতে
রঙিন ডেস্ক :
দক্ষিণ আফ্রিকায় তৃতীয় ওয়ানডেতে লজ্জাজনক পরাজয়ের সাথে হোয়াইটওয়াশের যন্ত্রণায় যখন সমস্ত জাতি ব্যাথিত, সেই রাতেই ক্যাসিনোতে আমোদ ফুর্তি করে সময় কাটান বাংলাদেশ দলের তিন ক্রিকেটার।অভিযুক্ত এই তিন কীর্তিমান হলেন নাসির-তাসকিন-শফিউল। দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন জানানিয়েছেন ডিনার করতে গিয়েছিল বলে তার কাছে জানিয়েছে।
ঘরের মাঠে সীমিত ওভারের খেলায় ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মত দলের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ দলের সামর্থ প্রমাণ করে।ফলে দেশের বাইরেও এই ফরমেটে টাইগারদের কাছে আশা ছিল ভাল কিছু দেখার।
দক্ষিণ আফ্রিকায় টেস্টের পর ওয়ানডেতেও হতাশ করেছে বাংলাদেশ দল। কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হয়েছে হোয়াইটওয়াশ। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন অসহায় আত্মসমর্পণ তাই স্তম্ভিত করে দিয়েছে পুরো দল ও দেশকে।
কিন্তু নাসির-তাসকিন-শফিউলের কাছে ক্রিকেটের ফল যেন তুচ্ছ! তাই তো হারের রাতে ক্যাসিনোতে যান টাইগার এই তিন তারকা। শুধু তাই নয় রাত ১০টার মধ্যে হোটেলে থাকার নিয়ম থাকলেও সেটি মানেন না। আর পুরো ব্যাপারটিই ঘটে ম্যানেজার মিনহাজুল আবেদীনের অগোচরে।
এ নিয়ে ম্যানেজার মিনহাজুল আবেদীন দক্ষিণ আফিকায় অবস্থানরত সাংবাদিকদের জানান, ‘আমি তো ওদের জিজ্ঞেস করে জানলাম ওখানে এই মলে ডিনার করতে গিয়েছিল। সেখানে যদি ক্যাসিনো থাকে, ওখান দিয়ে তো যেতেই পারে। তবে আমাকে ওরা বলেছে, জুয়া খেলার মতো কিছু করেনি। আর সেখানে দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স, রাবাদারা ছিল। তাদের সঙ্গে আড্ডা মেরেছে।’
তারা রাত ১০টার মধ্যে হোটেলে ফিরেছেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, ‘আমাকে তো বলেছে, ওরা ১০টার মধ্যেই ফিরেছে।’তবে ওই ত্রয়ীর কথা যে পুরোপুরি বিশ্বাস করেননি, সেটিও বোঝা যায় তার পরের কথায়। তিনি বলেন, ‘আমি এয়ারপোর্টে ওদের মৌখিকভাবে জিজ্ঞেস করেছি। ব্লুমফন্টেইনে গিয়ে যখন টিম মিটিং হবে, সেখানে এসব নিয়ে তিনজনকে বিস্তারিত জিজ্ঞেস করা হবে।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment