rongginnbd
Tuesday, October 24, 2017
ফিফার বর্ষসেরা একাদশে রিয়ালের ৫, বার্সার ৩
রঙিন ডেস্ক :
টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ হয়েছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সুইজারল্যান্ডের জুরিখে ফিফা সদর দপ্তরে শুরু হওয়া ফিফা প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড গালা নাইট-এ ঘোষণা করা হয় তার নাম।
সেই অনুষ্ঠানেই ঘোষণা করা হয়েছে বর্ষসেরা একাদশ। যেখানে ঠাঁই পাওয়া ৮জন ফুটবলারই রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার। ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা জার্মান বুন্দেসলিগার কোনো ফুটবলারই ঠাঁই পেলেন না এই সেরা একাদশে।
একাদশে রিয়াল মাদ্রিদের ৫জন ফুটবলার জায়গা পেয়েছেন। বার্সেলোনার তিনজন। তবে এর মধ্যে নেইমারকে যদি বাদ দেয়া হয়, তাহলে বার্সার দু’জন। নেইমারকে ধরা হয়েছে বার্সার পারফরম্যান্সের জন্যই।
রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াও রয়েছেন ডিফেন্ডার সার্জিও রামোস, মার্সেলো, মিডফিল্ডে লুকা মডরিচ এবং টনি ক্রুস। লিওনেল মেসির সঙ্গে বার্সা থেকে রয়েছেন মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।
গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন জুভেন্তাসের ইতালিয়ান কিংবদন্তি জিয়ানলুইজি বুফন। এছাড়া জুভেন্তাসের, বর্তমানে এসি মিলানের লিওনার্দো বোনুচ্চি রয়েছেন এই একাদশে। পিএসজির ডিফেন্ডার দানি আলভেজ রয়েছেন এ একাদশে। আক্রমণভাগে বিশ্বসেরা তিন ফুটবলারই রয়েছেন এ তালিকা। মেসি-রোনালদো এবং নেইমার।
ফিফা ফিফপ্রো একাদশ:-
গোলরক্ষক : জিয়ানলুইজি বুফন (জুভেন্তাস)
ডিফেন্ডার : দানি আলভেজ (পিএসজি), লিওনার্দো বোনুচ্চি (জুভেন্টাস, বর্তমানে মিলানে), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ)।
মিডফিল্ডার : লুকা মডরিচ, টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা)স্ট্রাইকার : নেইমার (বার্সেলোনা, বর্তমানে পিএসজি), মেসি (বার্সেলোনা), ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment