Tuesday, October 24, 2017

আবারো ‘দ্য বেস্ট’ রোনালদো

রঙিন ডেস্ক : ২০১৬ সালে ফিফা থেকে ব্যালন ডি’অর আলাদা করা হলে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা চালু করে নতুন পুরস্কার- ‘দ্য বেস্ট’। প্রথমবারই পুরস্কারটি ওঠে রিয়াল মাদ্রিদ পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। পুরস্কারটির দ্বিতীয় সংস্করণেও এগিয়ে গেলেন রোনালদো। লিওনেল মেসিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন রিয়াল মাদ্রিদ তারকা।
লন্ডন প্যালাডিয়ামের জমকালো অনুষ্ঠানে বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়। রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জেতায় প্রতিদ্বন্দ্বী মেসিকে ছাড়িয়ে যান রোনালদো। সাবেক ফুটবলারদের বিচারেও ফেভারিট ছিলেন তিনি। শেষ পর্যন্ত রোনালদোর হাতেই এক বছরের মধ্যে দ্বিতীয়বার উঠল বর্ষসেরা খেলোয়াড়ের ট্রফিটি।

No comments:

Post a Comment