rongginnbd
Wednesday, November 22, 2017
শীতের সকালে স্পাইসি ফিশ খিচুড়ি
রঙিন ডেস্ক :
শীতে সকালে একটু ভারী খাবার কিন্তু ভালোই লাগে খেতে। তবে সবই হতে হবে গরম গরম। নান বা খিচুড়ির মত খাবার হলে একেবারে মন্দ হয় না। শীতের এই হিম হিম সকালে গরম গরম খিচুড়ি খেতে মন চাইলে রান্না করতে পারেন স্পাইসি ফিশ খিচুড়ি। চলুন কিভাবে তৈরি করা করতে হবে তা দেখে নেয়া যাক-
উপকরণ:
পোলাও/বাসমতী চাল ১ কাপ
যে কোন মাছের কাঁটা ছাড়া ফিলে টুকরা ২ কাপ
মুগ ডাল ২ টেবল চামচ
মটরশুঁটি হাফ কাপ
পেঁয়াজ কুচি করা ১ কাপ
রশুন কুচি করা ২ চা চামচ
আদা মিহি কুচি ২ চা চামচ
শুকনো মরিচ ফাকি করা ১ চা চামচ (কম বেশি করা যাবে )
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ২ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
আস্ত জিরা হাফ চা চামচ
তেল ২ টেবল চামচ
লবণ পরিমাণ মত
ঘি হাফ চা চামচ ( ইচ্ছা )
ধনিয়া পাতা মিহি কুচি ২ টেবল চামচ
প্রণালি:
-প্রথমে মাছের ফিলেগুলিকে ২ টেবল চামচ লেবুর রস ,হাফ চা চামচ লেবুর মিহি খোসা,অল্প অলিভ অয়েল আর অল্প লবণ দিয়ে মাখিয়ে রাখুন ১ ঘণ্টা।
-একটি পাত্রে চাল আর ডাল একসাথে নিয়ে ধুয়ে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন!
-এখন হাঁড়িতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এতে আস্ত জিরা দিন, ফুটে উঠলে এতে পেঁয়াজ কুচি দিন, বাদামী করে ভেজে নিন।
-এবার এতে আদা মিহি কুচি, রশুন কুচি, শুকনো মরিচ ফাকি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ পরিমাণ মত আর অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিন।
-এবার পানিয়ে ভিজিয়ে রাখা চাল, ডাল, দিয়ে নাড়াচাড়া করে রান্না করুন ৩ থেকে ৪ মিনিট । এখন এতে ২ কাপ গরম পানি, মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করে এতে ধনিয়া পাতা মিহি কুচি, মেরিনেট করে রাখা মাছের টুকরা গুলি আলতো করে ছড়িয়ে দিন।
-ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন চাল সিদ্ধ হবার আগ পর্যন্ত, এতেই মাছ সিদ্ধ হয়ে যাবে এবং পানি পরিমাণমত দিলে খিচুড়ি ঝরঝরে হবে, মনে রাখবেন মাছ দেবার পর নাড়াচাড়া করলে মাছ ভেঙ্গে যাবে।
-খিচুড়ি হয়ে আসলে নামানোর আগে অল্প ঘি ছিটিয়ে দিতে পারেন (না দিলেও হবে)। হয়ে আসলে টমেটো, পেয়াজ, ধনিয়া পাতা দিয়ে বানানো সালাদ এর সাথে গরম গরম পরিবেশন করুন সাথে রাখতে পারেন একটা সিদ্ধ ডিমও।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment