rongginnbd
Wednesday, November 22, 2017
শীতে সাজসজ্জায় প্রসাধনীর ব্যবহার
রঙিন ডেস্ক :
শীত আসলে পোশাক-আশাক ও সাজসজ্জায়ও পরিবর্তন আসে। এ সময় পোশাক এবং অনুষঙ্গের ব্যবহার থাকে চোখে পড়ার মতো হয়ে থাকে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটি এখন আরও আধুনিক রূপ ধারণ করেছে। আবহাওয়া ঠান্ডা থাকায় মেকাপে কোনো সমস্যা হয় না। তবে ত্বক নরম রাখতে প্রসাধনী একটু বেশি ব্যবহৃত হয়। চলুন দেখে নেয়া যাক শীতের সাজসজ্জায় প্রসাধনীর ব্যবহার।
শীতের মেকআপ টিপস
পোশাকের সঙ্গে ত্বকের বিষয়টি খেয়াল রাখতে হবে। কারণ, ত্বকের ওপর নির্ভর করে বাকি সাজ। তাই পোশাকের সঙ্গে এটা অনেক বেশি জরুরি। এ সময় কেমন মেকআপ হবে, সেটি খেয়াল রাখুন। পোশাকের সঙ্গে মেকআপ ঠিক রাখতে কী কী করবেন, সেটি নির্ভর করে সময়ের ওপর।
ময়েশ্চারাইজার:
মেকআপ শুরুর আগে ত্বকে লাগিয়ে নিন ময়েশ্চারাইজার। শুষ্ক ত্বকে অয়েল বেসড ময়েশ্চারাইজার, তৈলাক্ত ত্বকে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ও কম্বিনেশন ত্বকের টি জোনে অয়েল ফ্রি এবং বাকি অংশে অয়েল বেসড ময়েশ্চারাইজার লাগান।
সানস্ক্রিন:
আপনি ফাউন্ডেশনের বিষয়টি না বুঝলে লাগিয়ে নিন সানস্ক্রিন।
ফাউন্ডেশন:
শীতে ম্যাট ফিনিশের বদলে শাইন ফিনিশ এমন ফাউন্ডেশন বেশি কার্যকর। অনেকের ক্ষেত্রেই শীতে গায়ের রঙ ১-২ টোন উজ্জ্বল দেখায়। ফলে সামারে ব্যবহৃত ফাউন্ডেশনের শেড ম্যাচ করে না এবং ডার্ক দেখায়। তাই শীতে স্কিন টোনের সঙ্গে শেড মিলিয়ে নেওয়া জরুরি।
বিবি ক্রিম:
হালকা মেকআপ করতে চাইলে ফাউন্ডেশনের বদলে বেছে নিন বিবি ক্রিম। গার্নিয়ার বিবি ক্রিম এই শীতে সব ধরনের ত্বকের উপযোগী।
কন্সিলার:
ডার্ক সার্কেল, ব্রণের দাগ ও ডার্ক স্পট ঢাকতে বেছে নিন লিকুইড বা ক্রিম কন্সিলার।
কমপ্যাক্ট পাউডার:
শীতে বেছে নিন একটু ভারী ধরনের ক্রিম কমপ্যাক্ট পাউডার, যাতে অয়েল কন্টেন্ট বেশি থাকে। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখবে, অতিরিক্ত শুষ্ক করবে না।
আইশ্যাডো:
শীতে চোখের সাজে বেছে নিন ফ্রস্টি, শিমারি আইশ্যাডো। স্মোকি লুক বেশ মানাবে শীতের রাতের পার্টিতে। আইশ্যাডোর আগে লাগান ক্রিম কন্সিলার ও আইপ্রাইমার। আইশ্যাডো দীর্ঘস্থায়ী করার পাশাপাশি এটি আর্দ্রতাও দেবে।
ঠোঁটের সাজ:
দামি সুন্দর লিপস্টিক পরলেন অথচ ঠোঁট শুষ্ক ও ফাটা। সে ক্ষেত্রে ভালো দেখাবে না একদমই। লিপস্টিক দেওয়ার আগে ঠোঁটে ভালো মানের লিপবাম লাগান। লিপস্টিকের বদলে ব্যবহার করতে পারেন টিন্টেড লিপবাম আর লিপগ্গ্নস।
ব্লাশ-অন: ব্লাশ শীতের মেকআপের প্রধান আইটেম। শীতের ফ্যাকাশে ত্বককে রঙিন করতে বেছে নিন ব্লাশ। যাদের রঙ ফর্সা ও আন্ডারটোন পিংক, তারা বেছে নিন গোলাপি বা কোরাল শেড। হলুদ আন্ডারটোন ও চাপা রঙ হলে পিচ, টেরাকোটা শেডগুলো বেশি মানাবে। পাউডার ব্লাশ-অনের বদলে বেছে নিন ক্রিম ব্লাশ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment