Tuesday, October 24, 2017

দেশের প্রথম ‘হরর’ ওয়েব সিরিজ’(ভিডিও)

রঙিন ডেস্ক : বর্তমানে বেশিরভাগ মানুষ টিভির থেকে বেশি ঝুঁকছে ইউটিউবের দিকে। কেননা সেখানে বিজ্ঞাপনের কোনো যন্ত্রণা নেই। তাই দর্শকের বিষয়টি মাথায় রেখে পরিচালক বা প্রযোজকরাও ইউটিউবকে বেশি প্রধান্য দিচ্ছেন। সেই লক্ষে এবার নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছে হাইফাইভ এন্টারটেইনমেন্ট। নতুন এ ওয়েব সিরিজটির নাম ‘হরর নাইট।
অনলাইনকে লক্ষ্য করে এখন চলছে ওয়েব সিরিজ নির্মাণের হিড়িক। ছোট দৈর্ঘ্যের এ নাটকগুলো মোটামুটি দর্শকপ্রিয়তাও পাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হলো ভৌতিক গল্পনির্ভর ‘হরর নাইট’ সিরিজ।
এতে অভিন করেছেন ছোটপর্দার এ প্রজন্মের পরিচিত মুখ শৌভিক, জাকিলাভ, জোহরা, ইসরাত, মৌসাম, তাফসিন ও আয়াত। এটি যৌথভাবে পরিচালনা করেছেন জাকিলাভ, অমিতাভ আহমেদ রানা ও তাফসিন অংকন।

No comments:

Post a Comment