rongginnbd
Thursday, April 19, 2018
ফের ভাইরাল পাক অভিনেত্রী মাহিরা!
রঙিন ডেস্ক:
রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক, ভাঙন, সবকিছু নিয়ে প্রায়ই খবরের শিরোনামে থাকেন মাহিরা খান। কিন্তু এবার রাজ কাপুরের একটি গানের ভিডিওতে অভিনয় করে ভাইরাল হলেন এই পাক অভিনেত্রী।
ভিডিওতে এক ব্যক্তির সঙ্গে দেখা যায় মাহিরা খানকে। রাজ কাপুরের একটি জনপ্রিয় গানের সঙ্গে তাল মেলাতে দেখা যায় মাহিরাকে। আর ওই
ভিডিও
প্রকাশ্যে আসার পর পরই তা ভাইরাল হয়ে যায়।
এদিকে ২০১৮ শুরু হওয়ার আগেই নাকি রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপ হয়ে যায় মাহিরা খানের। যা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়। তবে ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিং শুরু হওয়ার পর আলিয়া ভাট, আয়ান মুখোপাধ্যায় দেশে ফিরে এলেও রণবীর ফেরেননি। শুটিং শেষ করে রণবীর নাকি সোজা লন্ডন চলে যান। ওই সময় মাহিরাও লন্ডনে ছিলেন। সেই কারণে রণবীরও লন্ডনে চলে যান বলে বি টাউনে গুঞ্জন শোনা যায়। সূত্র: জি-নিউজ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment