rongginnbd
Thursday, April 19, 2018
বর-বৌ সাজলেন নিরব-তিশা
রঙিন ডেস্ক:
বর-বৌ সেজেছেন চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা। নিশ্চয় ভাবছেন কোনো ছবির শুটিং অথবা কোনো টেলিভিশন বিজ্ঞাপন কিংবা কোনো বিশেষ নাটকের জন্য তাদের এই সাজ! না পাঠক এই তারকারা বিয়ের সাজে সেজেছেন ব্রাইডল ফটোশুটের জন্য।
এ প্রসঙ্গে নিরব জানান, ঢাকার ফ্যাশন হাউজ ভাসাভি বিয়ের ফটোশুটের আয়োজন করে। আর এতেই মডেল হন তিনি এবং তিশা।
ছবিতে নিরব পুরোদস্তুর আধুনিক বর হয়ে গেছেন, পাশে কনে হিসেবে উপস্থিত রয়েছেন তিশা। তিশার শরীরে দামি শাড়ি, সেই সাথে অলঙ্কার। এই সাজে দুজনকে যে মানিয়েছে বেশ তা বলার অপেক্ষা রাখে না।
এর আগে অভিনেত্রী শবনম ফারিয়া ও মেহজাবিনের সাথে ব্রাইডল ফটোশুটে অংশ নেন নিরব। আর বুধবার জনপ্রিয় অভিনেত্রী তিশার সাথে বরের সাজে ফটোশুটে অংশ নিলেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment