Thursday, April 19, 2018

এখনো যুদ্ধ করতে হচ্ছে দিশাকে!

রঙিন ডেস্ক: গত ৩০ মার্চ ভারত ও ভারতের বাইরে মোট ৪ হাজার ১২৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বাঘি টু’। এই ছবিতে বলিউড অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দিশা পাটানি। মুক্তির পর থেকেই ব্যাপক প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও দাপট দেখাচ্ছে ছবিটি। মুক্তির তৃতীয় সপ্তাহে শুধু ভারতে সিনেমাটি দেড় শ’ কোটি রুপির বেশি আয় করেছে।

এর আগে শোনা যায়, ‘সঙ্গমিত্র’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শ্রুতি হাসান। এজন্য তিনি প্রস্তুতিও শুরু করেছিলেন। কিন্তু অজানা কোনো কারণে শ্রুতির পরিবর্তে এই চরিত্রে অভিনয় করছেন দিশা। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দিশা বলেছিলেন, ‘আমি শ্রুতি হাসানের মতো বড় অভিনেত্রীর পরিবর্তে অভিনয় করার মতো উপযুক্ত নই, কিন্তু এ কাজটি পেয়ে আমি আনন্দিত।’


No comments:

Post a Comment