rongginnbd
Tuesday, October 24, 2017
প্রভাসকে অবাক করলেন আনুশকা
রঙিন ডেস্ক :
চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘বাহুবলি’।এ সিনেমার তৃতীয়বারের মতো জুটি হয়ে অভিনয় করেছিলেন প্রভাস ও আনুশকা। গতকাল সোমবার ছিল প্রভাসের জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে আনুশকা প্রভাসকে বেশ ভালোভাবেই সারপ্রাইজ দিলেন।
জন্মদিনের জন্য পার্টির আয়োজর করেছিলেন প্রভাস। পার্টিতে অনেক তারকার পাশাপাশি আমন্ত্রণ পেয়েছিলেন আনুশকাও। সবাই তাই প্রহর গুনছিলেন কী উপহার এনেছেন আনুশকা সেটা দেখার জন্য।
জানা গেছে, প্রভাস ঘড়ি খুব বেশি পছন্দ করেন। সেটি জানেন আনুশকাও। তাই প্রভাস তার পছন্দের ঘড়ি দিয়ে মন রক্ষার চেষ্টা চালালেন তিনি। ঘড়িটি ছিল ‘ডিজাইনার ওয়াচ’। বাহুবলী ঘড়ি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সবার সামনে।
‘বাহুবলি’র আগে প্রভাস ও আনুশকা ‘বিল্লা’ ও ‘মির্চি’ সিনেমাতেও অভিনয় করেছিলেন। বক্স অফিসে ছবিগুলো বাজিমাত করেছিলো।
এদিকে, প্রভাসের জন্মদিনে প্রকাশিত হয়েছে তার নতুন ছবি ‘সাহো’র ফার্স্ট লুক। বাহুবলীর ইমেজ ভেঙে আবারো এক নতুন রূপে হাজির হচ্ছেন প্রভাস। আর প্রথম দর্শনেই সমালোচনাকদের প্রশংসায় ভাসছে ‘সাহো’। আর এ সিনেমায় প্রথমবারের মতো বলিউড অভিনেত্রী বলিউড তারকা শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করছেন ‘বাহুবলি’ তারকা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment