rongginnbd
Thursday, October 26, 2017
‘তেরা ইন্তেজার’র ট্রেইলারে চমক (ভিডিও)
রঙিন ডেস্ক :
গতকাল রাতে ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘তেরা ইন্তেজার’ সিনেমার ট্রেইলার। সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সানি লিয়ন ও আরবাজ খান। দর্শকের দীর্ঘ প্রতীক্ষার পর আগামী নভেম্বরে মুক্তি পাচ্ছে এটি। সিনেমা মুক্তিকে সামনে রেখে প্রকাশিত হয়েছে এর ট্রেইলার।
এতে দেখা যায়, আরবাজ খান একজন চিত্রশিল্পী। তিনি তার স্বপ্নের নারীর ছবি আঁকেন এবং নারীটি আর কেউ নন বরং সানি লিওন। বিষয়টি অবাক করে সানিকে। পরবর্তীতে তাদের দুজনের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর রোমান্স। কিন্তু সানির অতীত তাকে তাড়া করে ফেরে। এদিকে নিখোঁজ হন আরবাজ। তাকে খুঁজে বের করার মিশনে নেমে যান সানি। শেষ পর্যন্ত সানি কি খুঁজে পাবে তার ভালোবাসার মানুষকে? এই রহস্যই দর্শকের কাছে রেখেছেন নির্মাতারা।
২০১২ সালে জিসম-টু সিনেমার মাধ্যমে বলিউডে অভিনয় ক্যারিয়ার শুরু করেন সানি লিওন। এরপর জ্যাকপট, রাগিনি এমএমএস-টু, এক পেহলি লীলাসহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। তেরা ইন্তেজার সিনেমায় এ অভিনেত্রীর অভিনয় প্রসঙ্গে পরিচালক রাজীব ওয়ালিয়া বলেছেন, ‘তেরা ইন্তেজার খুবই স্টাইলিস একটি সিনেমা। এতে হলিউড লুকে বলিউড সিনেমার অনুভূতি পাবেন দর্শক। সানিকে এমনভাবে তুলে ধরা হয়েছে যা তাকে আগে কখনো দেখা যায়নি। রৌনক চরিত্রের মধ্যে প্রবেশ করে তিনি তার সেরা পারফর্ম্যান্স দিয়েছেন।’
তেরা ইন্তেজার সিনেমাটিতে আরবাজ খান ও সানি লিওন ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিয়া বাবর ও গওহর খান। ২৪ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment