Saturday, October 21, 2017

শাম্মী আক্তারের চিকিৎসার্থে প্রধানমন্ত্রীর অনুদান

রঙিন ডেস্ক : এবার বিশিষ্ট কন্ঠ শিল্পী শাম্মী আক্তারের চিকিৎসার্থে সাহায্যের হাত বাড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসনা। শাম্মী আক্তারের অনুরোধে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তার চিকিৎসার সহায়তা প্রদানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরেই ক্যান্সার রোগে আক্রান্ত আছেন বাংলাদেশের এই প্রথিতযশা কণ্ঠশিল্পী শাম্মী আক্তার। বর্তমানে তিনি ঠিক মতো কথা বলার অবস্থায়ও নেই। এমন দুর্দিনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এ শিল্পীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী। ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করলেন পাঁচ লাখ টাকা।
শাম্মী আক্তারের উন্নত চিকিৎসার জন্য কিছুদিন পূর্বে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিল বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। সেই আবেদনে সাড়া দিয়ে শাম্মী আক্তারের সঙ্গে দেখা করে আর্থিক সহায়তা প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহায়তা প্রদানের জন্য শাম্মী আক্তারের স্বামী সঙ্গীতশিল্পী আকরামুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর প্রতি।

No comments:

Post a Comment