rongginnbd
Saturday, October 21, 2017
কমনরুম থেকে সু চি’র নাম প্রত্যাহার
রঙিন ডেস্ক : ছবি অপসারণের পর এবার সু চি’র নামে রাখা একটি জুনিয়র কমনরুমের নাম বদলে ফেলতে ভোট দিয়েছে অক্সফোর্ডের শিক্ষার্থীরা।রোহিঙ্গা ইস্যুতে ওই কমনরুমের নাম বদলে ফেলতে ভোট দেয় অক্সফোর্ডের শিক্ষার্থীরা।
ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, সু চি অক্সফোর্ডের ছাত্রী ছিলেন। শান্তিতে এই নোবেল জয়ীর সম্মানার্থে অক্সফোর্ডের সেন্ট হাগ কলেজের একটি জুনিয়র কমনরুম তার নামে নামকরণ করা হয়। তবে রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনায় সু চি কার্যত নীরব রয়েছেন। এর প্রতিবাদে বৃহষ্পতিবার শিক্ষার্থীরা কমনরুমের নাম বদলে ফেলতে বৃহস্পতিবার ভোট দিয়েছেন।
কলেজের ওই প্রস্তাবে বলা হয়েছে, ‘রাখাইনে গণহত্যা, গণধর্ষণ ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনায় সু চির নীরবতা অমার্জনীয় ও অগ্রহণযোগ্য। একসময় তিনি যে নীতি ও আদর্শের প্রচার করেছেন তিনি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’
এতে আরো বলা হয়েছে, ‘আমাদের অবশ্যই সু চির এই নীরবতা ও অপসহযোগিতা এবং তার নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মেনে নেওয়ার নিন্দা জানাই।’
এর আগে গত মাসে সেন্ট হাগ কলেজের প্রবেশমুখে সু চির যে ছবি ছিল তা সরিয়ে ফেলা হয়েছিল।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment