rongginnbd
Saturday, October 28, 2017
সোনিয়া গান্ধীর অবস্থা স্থিতিশীল
রঙিন ডেস্ক : ভারতীয় কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধীর অবস্থা স্থিতিশীল রয়েছে।পেটের ব্যথাজনিত কারণে শুক্রবার বিকাল পাঁচটায় রাজধানী নয়া দিল্লির গঙ্গা রাম হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের চেয়ারম্যান ডিএস রানা।
সোনিয়া গান্ধীকে(৭০) হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের এই কর্মকর্তা। পেটের পীড়াজনিত কারণে পর্যবেক্ষণে রাখতেই হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে জানিয়েছে রানা।
কংগ্রেস পার্টির পক্ষ থেকে বলা হয়, সোনিয়া গান্ধী অবসর কাটাতে শিমলায় অবস্থান করছিলেন । সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে এয়ার অ্যামবুলেন্স করে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে নিয়ে অাসা হয়। তাকে আনতে হাসপাতাল থেকে পাঠানে হয় ডাক্তারদের একটি দল। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment