rongginnbd
Friday, October 27, 2017
‘ওরাও গার্লফ্রেন্ডদের নিয়ে বিছানায় যায়’
রঙিন ডেস্ক :
মিজ আয়ারল্যান্ড ও মিজ আর্থ ইন্টারন্যাশনাল মাকসুদা আক্তার প্রিয়তি মাঝে মাঝে সমাজের নানা অসঙ্গতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন। এবার বললেন, দৃষ্টিভঙ্গি বদলানোর প্রসঙ্গে। সাথে একটি ভিডিও পোস্ট করেছেন প্রিয়তি। পাঠকদের উদ্দেশ্য প্রিয়তির স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো।
‘ওরাও তাকায় কিন্তু আমরা দেখতে পাইনা, ওরাও পর্ন মুভি দেখে, গার্লফ্রেন্ডদের নিয়ে বিছানায় যায় । কিন্তু, একই সময় তারা তাদের ভদ্রতার সীমারেখা জানে, চোখ কন্ট্রোল করতে জানে, সম্মান করতে জানে। ‘
নিজের অভিজ্ঞতার আলোকে প্রিয়তি আরো লিখেন, ‘আমার খোলা বুক এই ফেসবুকে নতুন কিছু না। আমার বুক বা খোলামেলা অনেক ফটোশুট অলরেডি এই নেট দুনিয়াতে আছে। নতুন করে পুরানো কিছু কথা আবারো বলতে চাচ্ছি। এরপর তিনি সে প্রসঙ্গে যান।
তিনি বলেন, ভিডিওতে আপনারা দেখছেন আমার পিছনে ও পাশে কিছু পুরুষ মানুষ আর সামনে পুরো দেয়াল জুড়ে আয়না। চাইলেই উনারা আমার ব্যাকসাইডে আর আয়না দিয়ে আমার বুকের দিকে তাকিয়ে থাকতে পারে, চোখে চোখ পড়তে পারে, অথচ আমি নিজ চোখে একজন কেও দেখলাম না আমার দিকে কেও তাকিয়েছে, বাজে দৃষ্টি তো দুরের কথা।
আমি বলছি না, ওরা তুলসী পাতা ধোয়া মানুষ, ওরা তাই করে যেন কেউ তার বা তাদের পাশের মানুষটি অস্বস্তি অনুভব না করে এবং পাশের মানুষ যেন তার বা তাদের পাশে নিরাপদ ও সিকিউর ফিল করে।
প্রিয়তি আহবান জানিয়ে বলেন, আপনারা কি পারেন না, আপনার বিপরীত লিঙ্গকে দেখার দৃষ্টি ভঙ্গি বদলাতে ? পারেন না, চোখকে কন্ট্রোল করতে ? পারেন না, পাশের মানুষটি যেন আপনার পাশে অস্বস্তি ফীল না করে সেই দিকে খেয়াল রাখতে? অন্তত শিক্ষিত সমাজের কাছে তো এইটুকু আশা করা যায়।
তিনি বলেন, অবশ্যই পারেন, যদি আপনি চান। কারণ, চোখ আপনার , মন আপনার , মস্তিষ্ক ও আপনার এবং আর এইগুলোর নিয়ন্ত্রণ করার মালিক ও আপনি। দরকার শুধু নিজের সাথে নিজেই চর্চা করার, নিজেকে আয়ত্তে আনার।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment