rongginnbd
Saturday, October 28, 2017
আজীবন সম্মাননা পাচ্ছেন সূচন্দা
রঙিন ডেস্ক :
‘ডেইলি স্টার সেলিব্রেটিং লাইফটাইম অ্যাচিভম্যান্ট অ্যাওয়ার্ড’পাচ্ছেন কিংবদন্তী নায়িকা এবং চলচ্চিত্র পরিচালক কোহিনূর আক্তার সূচন্দা। আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কনভেনশন হলে সূচন্দার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। আজীবন সম্মাননা নিয়ে দারুণ উচ্ছ্বসিত সূচন্দা। তবে শুধু সুচন্দা নয় সংগীতে অবদানের জন্য সাবিনা ইয়াসমিন এবং আলোকচিত্রে অবদানের জন্য নাসির আলী মামুন।
এ প্রসঙ্গে সূচন্দা বলেন, ‘আজীবন সম্মাননা পাওয়ার বিষয়টি সত্যিই অনেক আনন্দের, ভালোলাগার। এ ধরনের পুরস্কার পেলে মনে হয় যে, সত্যিই ভালো কিছু করতে পেরেছি। এমন পুরস্কার প্রাপ্তিতে জীবনের এই সময়ে এসেও নতুন করে কাজ করার জন্য অনুপ্রাণিত হচ্ছি। অনেক কষ্টের পর এ ধরনের স্বীকৃতি আমার কাছে অনেক মূল্যবান। তাই আজীবন সম্মাননা পাওয়ার বিষয়টি আমার কাছে বিরাট পাওয়া বলেই মনে হয় বারবার। নতুন করে নতুনভাবে পথচলায় আবারও উত্সাহিত হলাম। মনে হচ্ছে আরও ভালো কিছু কাজ করতে পারবো, নিশ্চয়ই।’
সুভাষ দত্তের নির্দেশনায় ‘কাগজের নৌকা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সূচন্দা নামে ১৯৬৬ সালে তার চলচ্চিত্রে অভিনয়ের অভিষেক হয়। সূচন্দা নামটি সুভাষ দত্তেরই রাখা। ত্রিভুজ প্রেমের এই গল্পের চলচ্চিত্রে তার নায়ক ছিলেন সৈয়দ হাসান ইমাম ও আকতার।
এর পরপরই তিনি জহির রায়হানের নির্দেশনায় নায়করাজ রাজ্জাকের সঙ্গে অভিনয় করেন ‘বেহুলা’ চলচ্চিত্রে। তারপর কাজী জহিরের ‘নয়নতারা’ চলচ্চিত্রে আজিমের বিপরীতে অভিনয় করেন। শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার নির্দেশিত একমাত্র চলচ্চিত্র হচ্ছে ‘হাজার বছর ধরে’। এই চলচ্চিত্রটি ২০০৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment