rongginnbd
Saturday, October 28, 2017
রিহানার সঙ্গে গান গাইতে চান প্রিয়াংকা
রঙিন ডেস্ক :
মার্কিন পপ তারকা রিহানার সঙ্গে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ইতিমধ্যে পিটবুল ও ডিজে উইল স্পার্কসের মতো আন্তর্জাতিক সংগীত তারকার সঙ্গে কাজ করেছেন প্রিয়াংকা
এ খবর প্রিয়াংকা নিজেই জানালেন। মিড ডে জানায়, সম্প্রতি এ নায়িকা টুইটারে ভক্তদের সাথে প্রশ্নোত্তর সেশনে অংশ নেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়, কোন গায়িকার সঙ্গে কণ্ঠ মেলাতে চান তিনি। উত্তরে রিহানার নামই বললেন ‘মেরিকম’ তারকা। আরো জানান, তিনি আশা করছেন দুজন মিলে দারুণ কিছু হবে।
বর্তমানে ক্রাইম ড্রামা সিরিজ ‘কোয়েন্টিকো’র চিত্রায়নে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রিয়াংকা। এটি হতে যাচ্ছে সিরিজের তৃতীয় সিজন।
চলতি বছরের প্রথমদিকে হলিউড সিনেমা ‘বেওয়াচ’-এ ভিলেন চরিত্রে দেখা গেছে প্রিয়াংকাকে। কিন্তু টিভি সিরিজের সিনেমা ভার্সনটি ততটা সাড়া জাগাতে পারেনি। বর্তমানে প্রিয়াংকার হাতে রয়েছে আরো দুটি হলিউড সিনেমা।
এদিকে অনেকদিন বলিউড সিনেমায় দেখা যাচ্ছে না প্রিয়াংকাকে। তার সর্বশেষ সিনেমা ‘গঙ্গাজল’ মুক্তি পায় বছর দুয়েক আগে। বেশ কয়েকবার শোনা যায়, বলিউডে ফিরছেন প্রিয়াংকা। কিন্তু তা আর হয়ে উঠেনি। তবে সাম্প্রতিক সময়ে দুটি বায়োপিকে ঘুরে-ফিরেই আসছে ‘ফ্যাশন’ অভিনেত্রীর নাম।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment