rongginnbd
Saturday, October 28, 2017
চিজ চিকেন বার্গার
রঙিন ডেস্ক :
চিকেন বার্গারটা কি শুধু রেস্টুরেন্টেই খাবেন? যদি এতই পছন্দের খাবার হয় এটা তাহলে প্রত্যেকবার দোকানে বা রেস্টুরেন্টে না ছুটে ঘরেই তৈরি করতে পারেন। চলুন দেখে শিখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় চিজ চিকেন বার্গার-
পরিবেশন – ৪ জনের জন্য
উপকরণ:
মুরগীর মাংসের কিমা – ১০০ গ্রাম
বার্গার বান – ৪টি
ব্রেড ক্রাম্ব – ১ কাপ
টমেটো – ২টি
পেঁয়াজ – ২ টি
মেয়োনিজ – ২ টেবিলচামচ
মাখন – ২ টেবিল চামচ
চিজ স্লাইস – ৪ টি
তেল – ভাজার জন্য
লবণ – স্বাদমতো
রসুন কুচি – ১ চা চামচ
আদাকুচি – ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া – ১/২ চা চামচ
প্রণালী:
একটি বাটিতে কিমার সঙ্গে অর্ধেক ব্রেড ক্রাম্ব ভাল করে মিশিয়ে নিন। এতে আদা ও রসুন কুচি লবণ ও গোলমরিচ মিশিয়ে নিন। মিশ্রণটি যেন শক্ত হয় নজর রাখবেন।
এবার এই মিশ্রণকে ৪টি সমান ভাগে ভাগ করুন। একটি একটি অংশ দিয়ে হাতে প্যাটি গড়ে নিন।
এবার এই প্যাটিগুলিকে বাকি অর্ধেক ব্রেড ক্রাম্বে রোল করে ফ্রিজে রেখে দিন ১০-১৫ মিনিটের জন্য।
এবার একটি ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে লাল করে ভেজে নিন চিকেন প্যাটি।
এবার একটি বার্গার বান নিন। তাকে অর্ধেক করে নিন। চারটিই একইভাবে কেটে নিন। এবার মাখন লাগিয়ে সেঁকে নিন পাউরুটির টুকরোগুলি।
এবার একটি বানের ভেতরে মেয়োনিজ লাগিয়ে এতে টমেটোর স্লাইস রাখুন। উপরে পেঁয়াজের স্লাইস। তার উপর দিয়ে চিজ স্লাইস দিন। এবার চিকেন প্যাটি দিন। এরপর বানের অন্য অংশটা উপরে দিন। একটি টুথপিক দিয়ে গেঁথে পরিবেশন করুন সুস্বাদু চিজ চিকেন বার্গার। আপনি চাইলে লেটুশ পাতাও দিতে পারেন। তাতে আরো সুস্বাদু লাগবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment