Saturday, October 28, 2017

রাশি: ভাগ্য সহায় হবে বৃষের

রঙিন ডেস্ক: মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার জন্য চাকরী সংক্রান্ত পরীক্ষায় সফল হবার সম্ভাবনা রয়েছে। বেসরকারী চাকরীজীবীদের দিনটি রহস্যজনক ঝামেলার। রাজনৈতিক কাজে সুনাম সম্মান ক্ষুন্ন হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হবার আশঙ্কা। সাঙ্গঠনিক কাজের জন্য ভ্রমনের সম্ভাবনা প্রবল। দাতব্য কাজে অংশ নিতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার যোগ প্রবল। ভাগ্য আপনার সহায় হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা বা রিসার্চ সংক্রান্ত কাজে ব্যস্ত থাকবেন। শিক্ষক ও গবেষকদের দিনটি ঝামেলাপূর্ণ হতেপারে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সুফল পাবেন। কোন অতীন্দ্রিয় সাধকের সাথে দেখা করতে পারেন।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): প্রেম ও রোমান্স শুভ নয়। শিল্পী ও কলাকুশলিরা ভালো আয় করতে গিয়ে প্রতারিত হতে পারেন। বিদ্যার্থীদের পড়াশোনার চাপ বাড়তে পারে। চারুকলার শিক্ষার্থীদের নতুন কাজের যোগ বলবান। সন্তানের শরীর স্বাস্থ্যর প্রতি বিশেষ নজর দিন। আপনার কোনো গোপন সম্পর্কের কথা ফাঁশ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজ তুলা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারিবারিক সুখ শান্তি বাধাগ্রস্ত হতে পারে। গৃহস্থালী কাজে কোন রহস্যজনক ঝামেলা হবে। যানবাহন ক্রয় বিক্রয় করতে পারেন। বাড়ীতে কোনো আত্মীয়র আগমনে মা খুঁশি হতে পারবেন না। কোনো আসবাব পত্র ক্রয় করতে পারেন। মায়ের কাছ থেকে কিছু টাকা কর্জ করতে হবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর ): আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দূর থেকে কোনো ভালো সংবাদ আসতে পারে। বস্ত্র ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে না। ছোট ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হবার আশঙ্কা। গার্মেন্টস ব্যবসায়ীদের সময় তুলনামূলক ঝামেলাপূর্ণ। বিদেশী ওয়ার্ক অর্ডার পেতে গিয়ে খুব বেগ পেতে হবে। বিকাশ ও ট্রাভেল এক্সঞ্জ এজেন্টদের ভালো আয় হবার সম্ভাবনা।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ ধনু রাশির জাতক জাতিকাদের বকেয়া অর্থ আদায়ের যোগ প্রবল। খাদ্য ও তরল দ্রব্যর ব্যবসায় ভালো লাভ হবে। খুচরা বিক্রেতাদের দিনটি ঝামেলা পূর্ণ। ব্যবসায়ীক ভাবে লাভবান হতে পারেন। আজ রেস্টুরেন্টএ খেতে যেতে পারেন। বাড়ীতে কোনো আত্মীয়র আগমন হতে পারে। প্রতিবেশীর সাথে কোন বিষয়ে বিরোধ হবার আশঙ্কা।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ): আজ মীন রাশির জাতক জাতিকার ঠিকাদারী ও সাপ্লাই ব্যবসায়ীরা ভালো আয় করতে পারেন। নতুন কাজের ওয়ার্ক অর্ডার পেতে চলেছেন। বাড়ীতে বড় বোনের আগমনে আনন্দ বৃদ্ধি পাবে। বন্ধুর কোনো সংসারিক অশান্তিতে আপনার সাহায্য কাজে লাগতে পারে। বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে কোন বন্ধুর সাহায্য কাজে লাগবে।

No comments:

Post a Comment