Saturday, October 28, 2017

টি-টোয়েন্টি সিরিজও পাকিস্তানের

রঙিন ডেস্ক : পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছিলো পাকিস্তান ক্রিকেট দল। তাতে বেশ ফুরফুরে মেজাজ নিয়েই টি-টোয়েন্টি সিরিজে খেলতে নেমেছিলো সরফরাজ বাহিনী। প্রথম টি-টোয়েন্টিতে জয়ে পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জিতে সিরিজ নিশ্চিত করলো শেহজাদ-সরফরাজরা। এ ম্যাচে তারা ২ উইকেটে হারিয়েছে লঙ্কানদের।
এক রানের ব্যবধানে সামারাবিক্রমা (৩২) ও গুনাথিলাকা (৫১) বিদায় নিলে খেই হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। শুরু হয় ফাহিম আশরাফ শো। পর পর তিন বলে ধানুস সানাকা, উডনা, মাহেলা উধাওয়াত্তেকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক করেন আশরাফ। এতেই পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন এই তারকা। টি-টোয়েন্টিতে দেশটির প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক গড়ার অবিস্বরণীয় কীর্তি গড়লেন। শেষ দিকে তার ঝড়ে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ১২৪ রানে।

No comments:

Post a Comment