rongginnbd
Saturday, October 28, 2017
১১ মে আয়ারল্যান্ডের টেস্ট অভিষেক
রঙিন ডেস্ক : আগামি বছরের ১১ মে আয়ারল্যান্ডের টেস্ট অভিষেক হওয়ার তারিখ নির্ধারিত হয়েছে।পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ড তাদের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট খেলবে।
চলতি বছরের জুন মাসে একাদশ ও দ্বাদশ দেশ হিসেবে টেস্ট মর্যাদা পায় আয়ারল্যান্ড ও আফগানিস্তান। এই দুটি দেশ তাদের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট খেলার অপেক্ষায় আছে।
আগেই জানা গিয়েছিল পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্টটি খেলবে আয়ারল্যান্ড। গতকাল শুক্রবার বোর্ড মিটিংয়ে সেই টেস্টের সময়সূচিও নির্ধারণ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। ২০১৮ সালের মে মাসের ১১-১৫ তারিখ অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসের এই টেস্টটি। যদিও এই টেস্টের ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। তবে ডাবলিনের ম্যালাহাইড ঐতিহাসিক টেস্ট ভেন্যু হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হয়েছে।বিবেচনায় রাখা হয়েছে বেলফাস্টের স্ট্রোমন্ট ও ডারির ব্রেডিকেও। আগামী সপ্তাহেই ভেন্যু চূড়ান্ত করবে ক্রিকেট আয়ারল্যান্ড।
যেহেতু তাদের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট তাই তারা এমন ভেন্যু নির্বাচন করবে না যেটা আবহাওয়াজনিত ঝুঁকিতে থাকবে।টেস্টটি যে ভেন্যুতেই হোক না কেন টেস্টের সাথে ইতিহাসের পাতায় ঢুকে যাবে ভেন্যুর নামটিও।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment