rongginnbd
Saturday, October 28, 2017
বিপিএলের টিকিটের মূল্য নির্ধারণ
রঙিন ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রঞ্চম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ৪ নভেম্বর। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটস। আগেই জানা গিয়েছিলো আগামী ৩০ অক্টোবর থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু হবে। এবার জানা গেলো টিকিটের মূল্য।
এবার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত। বরাবরের মতো এবারো টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
বরাবরের মতো এবারো টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এবারের আসরের উদ্বোধনী ম্যাচ-সহ শুরুর দিকে খেলাগুলো সিলেটে অনুষ্ঠিত হবে। তাই এ ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে শুধু ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিলেট শাখায়।
তবে নতুন করে সাজানো স্টেডিয়ামে চারটি ভিন্ন ক্যাটাগরির আসন-ব্যবস্থার জন্য চারটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করা হবে। এগুলো হলো- গ্র্যান্ড স্ট্যান্ড, ক্লাব হাউজ, গ্রিন গ্যালারি ও সাধারণ গ্যালারি।
এদিকে ঢাকায় শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেট ও সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে টিকিট বিক্রয় করা হবে।
অপরদেক চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের প্রবেশদ্বারের সামনে ও এমএম আজিজ স্টেডিয়ামের নিকটে টিকিট বিক্রয় করা হবে।
এছাড়া অনলাইনে সহজ ডট কম (www.shohoz.com) ও গ্যাজেট বাংলা ডট কম (www.gadgetbangla.com) টিকিট বিক্রি করবে।
শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকিটের মূল্যতালিকা:
১। গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০ টাকা
২। ক্লাব হাউজ (শহীদ মুশতাক এবং জুয়েল স্ট্যান্ড) – ৫০০ টাকা
৩। ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা
৪। নর্দার্ন স্ট্যান্ড (শেড)- ৩০০ টাকা
৫। সাউদার্ন স্ট্যান্ড (শেড)- ৩০০ টাকা
৬। ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকিটের মূল্যতালিকা
:
১। গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০ টাকা
২। ক্লাব হাউজ- ৫০০ টাকা
৩। গ্রিন হিল এরিয়া- ৪০০ টাকা
৪। ওয়েস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা
৫। ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা
জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকিটের মূল্যতালিকা:
১। গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০ টাকা২। ক্লাব হাউজ- ৫০০ টাকা৩। ওয়েস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা৪। ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment