Thursday, October 26, 2017

প্রভাসকে নিয়ে চিন্তা বাদ করণের

এ প্রসঙ্গে একটি সূত্র জানায়- প্রভাস ‘বাহুবলি’র দুটি সিনেমার জন্য পাঁচ বছর সময় ব্যয় করেছেন এবং এ কারণেই হয়তো তিনি তার নতুন সাফল্যকে কাজে লাগাতে চাইছেন। কিন্তু তিনি যে পারিশ্রমিক দাবি করেছেন তা অবিশ্বাস্য। তেলেগু সিনেমার জন্য পারিশ্রমিক ২০ কোটি রুপি ঠিক থাকলেও বলিউডে এমন পারিশ্রমিক আশা করা প্রভাসের জন্য অকল্পনীয়। কোনো দক্ষিণী সিনেমার তারকা, এমনকি রজনীকান্তও হিন্দি সিনেমায় সাড়া জাগানো বাণিজ্যিক সাফল্য পাননি। বাহুবলি’র পর হিন্দি সিনেমায় প্রভাসকে নিতে আগ্রহ দেখিয়েছিলেন করন। কিন্তু প্রভাস যে পরিমাণ পারিশ্রমিক চাইছেন তাতে তাকে নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা বাদ দেন এ নির্মাতা।
জানা যায়, বাহুবলি সিনেমার জন্য ২৫ কোটি রুপি নিয়েছেন প্রভাস। এছাড়া তার পরবর্তী সিনেমা সাহো’র জন্য ৩০ কোটি রুপি নিচ্ছেন এ অভিনেতা। সেই দিক থেকে বিবেচনা করলে এ পারিশ্রমিক দাবি করতেই পারেন তিনি। তবে এ বিষয়ে করণ ও প্রভাস কেউ এখনো কোনো মন্তব্য করেননি। বর্তমানে ‘সাহো’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত প্রভাস। এতে তার বিপরীতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর

No comments:

Post a Comment