Thursday, October 26, 2017

থাই রাজার মৃত্যুর এক বছর পর শেষকৃত্য

তার মৃত্যুর পর ব্যাংককে তার রাজ প্রাসাদের ধারেই গত এক বছর ধরে তৈরি করা হচ্ছে তার মরদেহ দাহ করার চিতা। তাতে খচিত থাকছে নানা কারুকার্য, থাইল্যান্ডের পৌরাণিক কাহিনীর নানা চরিত্রের মূর্তি। নানা প্রাণীর প্রতিকৃতি।
রূপকথার কাহিনীতে যেমন বর্ণনা থাকে ঠিক তেমন। বিশাল চিতাটি বানানোর কাজে নিয়োজিত ছিলেন অগণিত স্থপতি, প্রকৌশলী, কারুশিল্পী। বহু সাধারণ নাগরিকও তাতে স্বেচ্ছাসেবী হিসেবে শ্রম দিয়েছেন।
প্রাসপসুক রাতমাই কাজ করছেন প্রধান ভাস্কর্য শিল্পী হিসেবে। তাঁর ভাষায় “ভাস্কর্যের ক্ষেত্রে সবকিছু একদম নিখুঁত হতে হবে। আমাদের প্রত্যেক ধাপে ধাপে, সব খুঁটিনাটি বিষয়ে গভীর মনোযোগ দিতে হয়। এখানে সকল প্রাণীর মূর্তিগুলো পবিত্র হিসেবে বিবেচিত। চিতার প্রথম ধাপে সেগুলো রয়েছে। পশ্চিম দিকে রয়েছে ঘোড়া, উত্তরদিকে হাতি, দক্ষিণে গরু, এরকম। প্রতিটি অংশের পেছনে ধর্মীয় গল্প বা বিশ্বাস জড়িত”।

No comments:

Post a Comment