rongginnbd
Tuesday, October 24, 2017
বিপিএলের অপেক্ষায় হুইটলি
রঙিন ডেস্ক :
ইয়র্কশায়ারের বাঁহাতি স্পিনার কার্ল কারভারকে ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্ট প্রতিযোগিতায় এক ওভারে ছয় ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন রস হুইটলি। এবার তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের অপেক্ষায় রয়েছেন। কারণ বিপিএল দিয়ে বৈশ্বিক টুর্নামেন্টগুলোর নজর কাড়তে চান হুইটলি।
হুইটলির ছয় ছক্কার খবর মাথায় রেখেই এবার তাকে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার। সাত দলের বিপিএল শুরু হবে ৪ নভেম্বর থেকে।
হুইটলি বলেন, ‘আমি কখনো কিছুতে হারি না। নতুন জায়গায় নতুন জিনিস দেখাটা উপভোগ করি। বাংলাদেশে যেতে আমার তর সইছে না। তাদের কন্ডিশনে আমি কখনও খেলিনি।’
বিপিএলে কাদের সঙ্গে খেলবেন, সে বিষয়ে রীতিমতো গবেষণা শুরু করেছেন ২৯ বছর বয়সী এই প্রতিভাবান ব্যাটসম্যান, ‘আমার সতীর্থদের নিয়ে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আমি গবেষণা শুরু করেছি। টুর্নামেন্টের সপ্তাখানেক আগে সেখানে যাবো।’
‘এটি আমার জন্য দরজায় পা রাখা। সত্যিকারের পারফর্ম করার সুযোগ পেয়েছি। একই সঙ্গে সেখানে আমার নাম ছড়িয়ে দেয়ারও।’
হুইটলি কখনো জাতীয় দলের হয়ে খেলেননি। ইংল্যান্ড ‘এ’ দলে একবার ডাক পেয়েছিলেন। কাউন্টি ক্রিকেটে বিগ হিটার হিসেবে তার বেশ নাম-ডাক।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment