Thursday, November 30, 2017

বিপিএল : শাস্তি পেতে পারেন আম্পায়াররা!



মঙ্গলবারের জুহুর আহমেদ চৌধরী স্টেডিয়ামে  রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচের সাত বলে ওভার নিয়ে সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা। বিপিএলের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বে রংপুরের বিপক্ষে ১৬তম ওভারে বল করতে এসেছিলেন সিলেট সিক্সার্সের পেসার কামরুল ইসলাম রাব্বি। নিয়মমত তার ছয়টি সঠিক ডেলিভারির পরও ওভার শেষের ঘোষণা দেননি মাঠে থাকা আম্পায়ার মাহফুজুর রহমান ও রেনমোরে মার্টিনেজ। রাব্বি আরও একটি বল করার পর তারা ওভার শেষ করেন।
এ প্রসঙ্গে কথা বলেন ইসমাইল হায়দার মল্লিক। কি ধরনের শাস্তি হতে পারে সে বিষয়ে এখনো নিশ্চিত নয় কমিটি। তবে এ বিষয়ে চুলচেরা তদন্ত হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সিলেট সিক্সার্সের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এখন বিষয়টি তদন্ত করব। আম্পায়ার যদি এটি ইচ্ছাকৃতভাবে করে থাকেন, তাহলে অবশ্যই কঠিন শাস্তি পাবেন। আর তা না হলেও আমরা এমন কিছু করবো, যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। দোষী হলে তাকে আমরা নিষিদ্ধ করতে পারি। অনিচ্ছাকৃত ভুলের জন্যও ছোট কোনো শাস্তি হতে পারে। সেটি আমরা পরে বিবেচনা করব।’

No comments:

Post a Comment