যে কারণে শীতকালে হার্টঅ্যাটাক বেশি হয়
৫. শ্রমসাধ্য কার্যকলাপ
ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হেলথের কার্ডিওলজিস্ট রিচার্ড কোভাক্স বলেন, আপনার
ইতোমধ্যে একবার হার্ট অ্যাটাক হয়ে থাকলে কিংবা হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি
থাকলে, আপনার ঝুঁকি ও শারীরিক সীমাবদ্ধতা সম্পর্কে জেনে নেওয়া উচিত। ঠান্ডা
আবহাওয়ার সময় কিছু কার্যকলাপ পরিহার করুন, যেমন- বেলচা দিয়ে উত্তোলন বা
কাজ করা, বরফে হাঁটা এবং ঝড়ো বা শৈত্যময় আবহাওয়ায় ড্রাইভিং করা- এসব কাজ
হার্টে স্ট্রেস বাড়াতে পারে। হার্ট অ্যাটাকের সতর্কীকরণ উপসর্গ সম্পর্কে
অবগত আছেন কিনা নিশ্চিত হয়ে নিন, বিশেষ করে শ্বাসকষ্ট এবং বুকের অস্বস্তি।
আপনার শোভেলিং বা বেলচা দিয়ে কাজ করার প্রয়োজন পড়লে, ডা. অ্যান্ড্রু
ফ্রিম্যানের পরামর্শের আলোকে বলা যায়, সকালে প্রথমেই শোভেলিং করবেন না,
কারণ সকালে রক্তজমাটের সম্ভাবনা বেশি থাকে, নিজেকে প্রস্তুত করতে সময় নিন
এবং হাতে বেলচা নেওয়ার আগে নিজেকে চলনশীল রাখুন। শোভেলিংয়ের আগে ওয়ার্মআপ
করুন, হাত-মাথা-মুখ ঢাকার জন্য উপযুক্ত পোশাকে সজ্জিত হোন, স্থান পরিবর্তন
করে শোভেলিং করুন এবং হার্টের বোঝা হ্রাস করতে প্রতি ১৫ মিনিট পর বিরতি
নিন।
No comments:
Post a Comment