Thursday, November 30, 2017

ত্বক সুন্দর রাখতে গুরুত্বপূর্ণ টিপস

টিপস নং ১৮
আপনি লক্ষ্য করে থাকবেন যে,অনেক ফর্সা লোকেরও ঠোঁটের রং অনেকটা কালছে। তার জন্য নিরাশ হবার কিছু নাই। এর জন্য আপনার করনি, কয়েক ফোঁটা পাতিলেবুর রস, মধু ও মাসাজ ক্রীম মিশিয়ে দিনে কম করে হলেও দুই বার ঠোঁটে মাখবেন প্রায় মাস খানেক তারপর নিজেই সুফল দেকজতে পারবেন। তবে ব্যবহারটা নিয়মিত ভাবে করতে হবে। এভাবে চোখের নিচেরও কালচি ভাব দূর করতে পারবেন।
টিপস নং ১৯
আপনার হাতের কনুই, হাটু, পায়ের পাতার ত্বক কালো হলে খুব খারাপ দেখায় তাই না। এছারা কালো ছোপ পড়ে, চামড়া শক্ত হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে দু-চমচ লবন, দু-চামচ চিনি আর এক চামচ খাবার সোডা একটা কাঁচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। তারপর প্রতিদিন পাতিলেবুর রস ও শসার রস বোতল থেকে অথবা মিশ্রণটি বের করে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এবার কালো হয়ে যাওয়া অংশে লাগিয়ে রাখুন প্রায় ২০ মিনিট। এরপর ভাল করে পানি দিয়ে ধুয়ে কিছু পরিমাণ ক্রিম দিয়ে মেসাজ করে নিন।


No comments:

Post a Comment