Tuesday, November 14, 2017

বোল্ড ফটোশুটে রিচা

রঙিন ডেস্ক : এক সমাজ বা সম্প্রদায়ে যা অশ্লীল বা বেমানান, অন্য সমাজ বা সম্প্রদায়ে তা রুচিশীল ও সমাদৃত। তাই বিনোদন জগতে অশ্লীলতার ধারণাটাই অস্পষ্ট ও সেকেলে। আর সেজন্যই বুঝি এসব ক্ষেত্রে জটিলতা এড়াতে ‘সাহসী’ শব্দটি বেশি প্রচলিত। সম্প্রতি বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা তার ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করেছেন। ছবিটি পোস্ট করার পরপরই বেশ উত্তাপ ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামে। সেই উত্তাপের রেশই যেন কাটছে না।
খোলামেলা ছবিটি পোস্ট করে তিনি ‘সাহসিকতার’ পরিচয় দিলেন? নাকি কেউ-কেউ এটিকে ‘অশ্লীলতা’ বললেন। যে যেটাই বলুন কেন না, বাস্তবতা হচ্ছে ছবিটি নিয়ে বেশ সরগোল তৈরি হয়েছে অনলাইন দুনিয়ায়।



No comments:

Post a Comment