রঙিন ডেস্ক : শনির দশা লেগেছে বলিউড অভিনেত্রী দিপীকা
পাড়ুকোনের পিছে। কেনোনা এমনিতেই দীপিকা অভিনীত সিনেমা ‘পদ্মবতী’র মুক্তি
নিয়ে সংশয় কাটছেনা! তারমধ্যে আবার পোশাক বিতর্কে জড়ালেন এই অভিনেত্রী।
সম্প্রতি জিকিউ সাময়িকীর ফ্যাশন নাইটে
সব্যসাচী মুখার্জীর ডিজাইন করা স্কার্ট পরেছিলেন এ অভিনেত্রী। স্কার্টের
রঙের সঙ্গে মিলিয়ে কালো ব্লাউজের সঙ্গে শাড়ির মতো পেঁচিয়েছেন কালো ওড়না।
কিন্তু তার এই পোশাক পরার ধরন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে এ
নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে দীপিকাকে নিয়ে। হলিউডের একটি ছবিতে সম্প্রতি
অভিনয় করেন দীপিকা। ছবিটি ব্যবসায়িক সফলতা তেমন একটা না পেলেও আলোচনায়
ছিলেন অভিনেত্রী।


No comments:
Post a Comment