rongginnbd
Tuesday, November 14, 2017
ডিভোর্সের বিষয়ে কিছু জানেন না অপু!
রঙিন ডেস্ক :
শাকিবের সঙ্গে ডিভোর্স সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আসলেই কি ডিভোর্সের দিকে এগুচ্ছেন শাকিব-অপু দম্পতি! তবে এ ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন অপু বিশ্বাস।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে আনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অপু বলেন, ‘আমি এ ব্যাপারে (ডিভোর্স) কিছুই জানি না। কিছু পত্রিকায় নিউজ দেখে জানতে পেরেছি।’
ডিভোর্সের বিষয়ে শাকিব আপনাকে কোনো কিছু বলেননি? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘না। সে ব্যস্ত অভিনেতা। ছবির কাজ নিয়ে দেশের বাইরে আছে। আমার মনে হয় পুরো বিষয়টাই গুজব ছড়ানো হয়েছে। কারণ ডিভোর্স আগেভাগে ঘোষণা দিয়ে করার কোনো বিষয় নয়। আর তার কোনো নির্দিষ্ট কারণও দেখি না।’
তিনি আরো বলেন, ‘ডিভোর্সের খবর প্রকাশের পর থেকে সবাই আমার কাছে তথ্য জানতে চাইছেন। কিন্তু কেন? আমি তো ডিভোর্সের কথা বলিনি। যেহেতু খবরটা ছড়ানো হয়েছে শাকিব ডিভোর্স দেবে সেহেতু তার কাছেই সবার জানতে চাওয়া উচিত। পুত্র-সংসার নিয়ে আমি খুশি। আমার এ ধরনের কোনো ভাবনা নেই। আর শাকিবের আছে বলেও আমি বিশ্বাস করি না। সেও ছেলেকে অনেক ভালোবাসে।’
ত্রী হয়েও স্বামীর অপছন্দের লোকদের সঙ্গে ওঠাবসা করেন অপু, এমন অভিযোগ শাকিবের। পাশাপাশি আলোচনা উঠেছে শাকিবের অনুমতি ছাড়া সিনেমা করার কারণেই অপুর ওপর চটেছেন শাকিব। এই ব্যাপারে অভিমত জানতে চাইলে!
অপু বললেন, ‘এখানে চটে যাবার কিছু দেখছি না। বিশ্বের অনেক তারকাই বিয়ের পর তার কাজ চালিয়ে যাচ্ছে সফলভাবেই। শাকিব নিজেও তো কাজ করছে। বিয়ে করলেই অভিনয় করা যাবে না- এমন তো কোনো নিয়ম নেই। তাছাড়া আপনার যদি চাহিদা না থাকে আপনি চাইলেও কাজ করতে পারবেন না। দর্শক চায় আমি ফিল্মে ব্যাক করি। সে জন্যই আমাকে নিয়ে নির্মাতারা আগ্রহী হয়েছেন। এটা তো শাকিবের খুশি হবার বিষয়। আমার মনে হয় শাকিবের দেশে ফেরা পর্যন্ত সবার অপেক্ষা করা উচিত। তার আগে এই বিষয়টি নিয়ে মুখরোচক কোনো কিছু না ছড়ালেই খুশি হবো।’
অপু আরো বলেন, ‘শাকিবের বক্তব্য ছাড়াই গোপন সূত্রের বরাতে খবর ছাপছেন সবাই। সেই গোপন সূত্রটা কী আমি জানি না। হয়তো আপনারা সাংবাদিকরাই ভালো বলতে পারবেন। আমি অভিনেত্রী, অভিনয় দিয়ে অপু বিশ্বাস হয়েছি; অভিনয়টাই করতে চাই।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment