rongginnbd
Tuesday, April 10, 2018
লন্ডনে শাকিব-শ্রাবন্তী
রঙিন ডেস্ক :
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিত হচ্ছে সিনেমা ‘ভাইজান এলো রে’। এতে অভিনয় করছেন শাকিব খান ও ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী। ছবিটির শুটিংয়ের জন্য এখন লন্ডন অবস্থান করছেন এ জুটি। তীব্র শীতে লন্ডনের অলিগলিতে শুটিং করতে হচ্ছে তাদের।
কলকাতার নির্মাতা জয়দ্বীপ মুখার্জি পরিচালনা করছেন ছবিটি। এ ছবিতে শাকিব খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। তার বিপরীতে শ্রাবন্তী ছাড়াও রয়েছেন পায়েল সরকার। এর আগে কলকাতায় ছবিটির শুটিং করা হয়।
লন্ডনের কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে শাকিব খান বলেন, ‘বেশ পরিকল্পনা মাফিক এগিয়ে যাচ্ছে ছবিটির শুটিং।
তীব্র ঠাণ্ডায় লন্ডনে শুটিং করছি। তবে ভালো কিছুর প্রত্যাশায় সবাই কোনো কষ্টকে কষ্টই মনে করছি না।’ শুটিংয়ের এক ফাঁকে এভাবেই ক্যামেরাবন্দি হন শাকিব ও শ্রাবন্তী।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment